বাপকা বেটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহরুখ ও আবরাম একই ভঙ্গিতে
শাহরুখ ও আবরাম একই ভঙ্গিতে

দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে হোক কিংবা কাল হো না হো—শাহরুখ খান মানে সেই ‘ট্রেডমার্ক’ ভঙ্গি। ধীরে ধীরে দুই পাশে ছড়িয়ে দেওয়া হাত। মাথাটা হালকা একটু কাত করে দেওয়া সংলাপ কিংবা গানের দুটি বুলি। বিখ্যাত এই ভঙ্গিতে এবার দেখা গেল আবরামকেও। বয়স তিন বছর পুরো হওয়ার আগেই বাবার মতো ‘চকলেট বয়’ হয়ে উঠছে কিং খানের ছোট ছেলে। আবরামের এই দুই হাত ছড়িয়ে দেওয়ার ভঙ্গি আর তার বাবার সেই ‘সিগনেচার’ ভঙ্গির ছবি দুটির একটি কোলাজ করে টুইটার অ্যাকাউন্টে ছেড়ে দেওয়া হয়েছে। ছবিটি চোখে পড়েছে শাহরুখেরও। তিনিও নিজের টুইটার থেকে ছবিটি পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘কী আর করব, ব্যাপারটা তো ওর জিনেই আছে। হাত আপনা-আপনিই উঠে যায়। কখনো দোয়া করার জন্য, তো কখনো কাউকে আলিঙ্গনে বাঁধতে।’ টুইটার।