বাবা হচ্ছেন শহীদ কাপুর, খোঁজ নিচ্ছেন কারিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শহীদ কাপুর
শহীদ কাপুর

বলিউডে এখন জোর গুঞ্জন, মা হচ্ছেন কারিনা কাপুর। এর মধ্যেই পাকা খবর এল, কারিনার সাবেক প্রেমিক শহীদ কাপুরও বাবা হচ্ছেন!
বলিউড নায়ক শহীদ কাপুর ও তাঁর স্ত্রী মীরা রাজপুতের কোলজুড়ে সন্তান আসতে পারে এই সেপ্টেম্বরেই। প্রথম সন্তানের খবর পেয়ে দারুণ উচ্ছসিত শহীদ। বললেন, ‘আমি দারুণ আনন্দিত। এ আমার জন্য এক অন্যরকম অভিজ্ঞতা। অন্যরকম দায়িত্ব আসছে সামনে। আমার মনে হয়, মীরার অনুভূতিও এমন।’
বাবা হওয়ার খবরে কেমন আনন্দ হয়, সেটা জানেন বলেই হয়তো শহীদ খোঁজ নিচ্ছেন কারিনার। গুঞ্জন সত্যি হলে ‘রেঙ্গুন’-এর সহশিল্পী সাইফ আলী খানকেও তো অভিনন্দন জানাতে হবে! ফিল্মফেয়ার।