বাবাকে নিয়ে সাইফের ছবি না বানানোর নেপথ্যে

ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও পতৌদির নবম নবাব প্রয়াত মনসুর আলী খান পতৌদির বর্ণাঢ্য জীবনী অবলম্বনে ছবি বানাতে চেয়েছিলেন তাঁর ছেলে বলিউডের অভিনেতা ও চলচ্চিত্র প্রযোজক সাইফ আলী খান। কিন্তু সম্প্রতি সেই পরিকল্পনা বাতিল করেছেন সাইফ। এর পেছনের কারণ সম্পর্কে তিনি জানিয়েছেন, তাঁর বাবা এত বেশি সুদর্শন ছিলেন যে, তাঁর চরিত্রে অভিনয় করা কারও পক্ষেই সম্ভব নয়।
নির্লজ্জ নবাব!এ প্রসঙ্গে সাইফ বলেন, ‘নিজের জীবনের অনেক মজার মজার গল্প তিনি আমাকে শোনাতেন। তাঁকে নিয়ে দারুণ গল্পের ছবি হতে পারে। কিন্তু তাঁর জীবনী নিয়ে বলিউডে আমরা ছবি বানাতে পারব না। ছবিতে যদি কোনো গান রাখা হয় তাহলে তিনি আমাকে অভিশাপ দেবেন। আমি মনে করি, কেউই তাঁর চরিত্রে অভিনয় করতে পারবেন না। তিনি এত বেশি সুদর্শন ছিলেন যে, আর কাউকেই তাঁর চরিত্রে মানাবে না।’ সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে ওয়ান ইন্ডিয়া।
সাইফ-কারিনার বিচ্ছেদ!সাইফ আরও বলেন, ‘বাবার খুব বেশি ছবি আমার কাছে নেই। তাঁর সাদা-কালো ছবি যদি আপনারা দেখেন তাহলেই বুঝতে পারবেন কেন আমরা তাঁকে নিয়ে কোনো ছবি বানাচ্ছি না। সত্যিই অনেক বেশি সুদর্শন ছিলেন তিনি।’