বাবার পর এবার মেয়ে আক্রান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাবা কমল হাসানের সঙ্গে মেয়ে শ্রুতি

বাবা দক্ষিণ ভারতের তারকা কমল হাসান করোনায় আক্রান্ত হয়েছিলেন গত বছরের শেষ দিকে। এবার আক্রান্ত হলেন তাঁর মেয়ে দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি হাসান। রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই জানালেন, ‘আমার করোনা হয়েছে।’

বলিউডের একাধিক ছবিতে দেখা গেছে কমল হাসান ও সারিকার কন্যা শ্রুতি হাসানকে

ইনস্টাগ্রামে শ্রুতি লিখেছেন, ‘সব রকম সুরক্ষাবিধি মেনে চলার পরও আমি করোনায় আক্রান্ত হয়েছি। আজ আমার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। শিগগিরই সুস্থ হয়ে ফিরে আসার জন্য তর সইছে না। সবাইকে ধন্যবাদ, আশা করছি শিগগিরই দেখা হবে।’

তবে তাঁর শারীরিক অবস্থা এখন কেমন, সে বিষয়ে বিস্তারিত কিছু লেখেননি। শ্রুতির বাবা কমল হাসান করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ছিলেন। পরে পুরোপুরি সুস্থ হয়ে তিনি বাড়ি ফেরেন। এর কিছুদিন পর শ্রুতির করোনা ধরা পড়ল।

শ্রুতি হাসান

আসছে ১৪ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে শ্রুতি হাসান অভিনীত সিনেমা ‘সালার’। সেখানে তাঁকে দেখা যাবে ‘বাহুবলী’খ্যাত তেলেগু সুপারস্টার প্রভাসের বিপরীতে। এর আগে শ্রুতিকে দেখা যায় ‘ক্রাক’ ছবিতে রবি তেজের সঙ্গে।