বারান্দা থেকে দুই খানের ঈদ শুভেচ্ছা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভক্তদের ঈদের শুভেচ্ছা জানাচ্ছেন সালমান
ভক্তদের ঈদের শুভেচ্ছা জানাচ্ছেন সালমান

জন্মদিন কিংবা ঈদে বলিউডের জনপ্রিয় অভিনেতা অমিতাভ বচ্চন, শাহরুখ খান কিংবা সালমান খানের বাড়ির সামনে ভক্তদের ভিড় লেগে যায়। এবারের ঈদে শাহরুখ ও সালমানের বাড়ির সামনেও দেখা গেছে ভক্তদের বড় সড় জটলা।

ভক্তদের আশা এক নজর দেখা দেবেন তাঁদের প্রিয় তারকা আর জানাবেন ঈদের শুভেচ্ছা। এবারের ঈদে তার ব্যতিক্রম হয়নি। এক খবরে এ তথ্য জানিয়েছে বলিউড লাইফ ডটকম।

ভক্তদের ঈদের শুভেচ্ছা জানাচ্ছেন শাহরুখ
ভক্তদের ঈদের শুভেচ্ছা জানাচ্ছেন শাহরুখ

হ্যাপি নিউ ইয়ার ছবির তারকা শাহরুখ খান বাড়ির সামনে বেড়া দেওয়া ব্যালকনিতে হাজির হয়ে ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন।

ভক্তরা প্রিয় তারকাকে দেখে শোরগোল তুলেছেন আর শাহরুখ খানও হাত নেড়ে তার জবাব দিয়েছেন। এ সময় মাথায় ব্যান্ড পরা ছিল তাঁর। বেড়া বেয়ে উঠে কিছুটা অভিনয় করেও দেখান শাহরুখ। শাহরুখের স্ট্যান্ট দেখে ভক্তরাও যারপরনাই খুশিই হয়েছেন।মুম্বাইয়ের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সালমানের বাড়ির সামনেও প্রিয় তারকাকে এক নজর দেখতে ভিড় করেছিলেন ভক্তরা।

এদিকে, সালমান খানও নিরাশ করেননি ভক্তদের। বারান্দায় দাঁড়িয়ে হাত নেড়ে শুভেচ্ছা জানিয়েছেন। মাইক্রোব্লগিং সাইট টুইটারেও ভক্তদের ধন্যবাদ ও ঈদ মোবারক জানিয়েছেন ‘কিক’ তারকা।