বাহুবলীতে শাহরুখ - টুইটে মিলল উত্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

‘বাহুবলী’ ছবিটির শুটিং শুরু হওয়ার পর থেকেই একের পর এক খবরের শিরোনাম হয়। প্রথম পার্টের মতো দ্বিতীয়টি নিয়েও তাই চলছে। ছবিটি একের পর এক চমকই দিয়ে চলেছে। সবচেয়ে বড় চমকের খবরটি এ মাসে বের হয়। আর তা হলো বলিউড কিং শাহরুখ খানকে নাকি দেখা যাবে এ ছবিতে। আর এ খবরে শোরগোল পড়ে যায় বলিউড পাড়ায়। তবে ব্যাপারটির সুরাহা হয়েছে একটি টুইটে।

শাহরুখ খান
শাহরুখ খান

এনডিটিভির খবরে বলা হয়, সম্প্রতি খবর বের হ​য়েছে যে, ‘বাহুবলী’ সিরিজের দ্বিতীয় ও শেষ কিস্তি ‘বাহুবলী: দ্য কনক্লুশন’-এর একটি বিশেষ চরিত্রে দেখা যাবে বলিউড কিং শাহরুখ খানকে। ভারতীয় গণমাধ্যম খবরটি বেশ ভালোভাবেই প্রচার করে। খবরে বলা হয়, ছবির নায়ক প্রভাষ ও খলনায়ক রানা দাগ্গুবতির সঙ্গে মধ্যস্থতা করার জন্য সিনেমায় উপস্থিত হবেন ‘রইস’ তারকা বলিউড বাদশা।
এর আগে ‘বাহুবলী’তে বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ও মাধুরী দীক্ষিতের অভিনয় করার কথাও শোনা গিয়েছিল। তবে তা ছিল শুধুই গুঞ্জন। ‘চেন্নাই এক্সপ্রেস’ তারকা শাহরুখের বিষয়টিও ঠিক তেমনি। ‘বাহুবলী’র অফিশিয়াল টুইটা​রে জানানো হয়েছে, এটা শুধুই গুঞ্জন। বলিউড বাদশাহ শাহরুখ খান ‘বাহুবলী ২’-তে অভিনয় করছেন না। টুইটে বলা হয়েছে, ‘শাহরুখ খান আমাদের ছবিতে অভিনয় করলে ভালোই হতো। কিন্তু দুর্ভাগ্যবশত, শাহরুখের বাহুবলীতে অভিনয়ের খবর শুধুই গুজব। এটা সত্য নয়।’

.
.

এ বছরে ২৮ এপ্রিল ‘বাহুবলী: দ্য কনক্লুশন’ ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। তবে মুক্তির আগেই এই ছবির স্বত্ব বিক্রি হয়েছে ৫০০ কোটি রুপিতে। ‘বাহুবলী: দ্য বিগিনিং’ মুক্তি পাওয়ার পর বিশ্বজুড়ে আয় করেছিল ৬৫০ কোটিরও বেশি রুপি। এর আগে দক্ষিণের কোনো ছবি এত অর্থ আয় করতে পারেনি।
এস এস রাজামৌলি পরিচালিত ‘বাহুবলী: দ্য কনক্লুশন’-এ অভিনয় করেছেন প্রভাষ, আনুশকা শেঠি, তামান্না ভাটিয়া ও রানা দাগ্গুবতি প্রমুখ।