‘বিগ বস’-এর সঞ্চালক কে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর মাত্র দিন কয়েকের অপেক্ষা। ৮ আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে ‘বিগ বস’। তবে এবার দুই মাধ্যমে প্রচার হবে এই শো। শুরু হবে ওটিটিতে, শেষ হবে টিভিতে।
বিশ্বজুড়েই এখন ওটিটির জোয়ার। ‘বিগ বস’ই–বা এর বাইরে থাকবে কেন? কালারস চ্যানেলে সম্প্রচারের আগে ভুট অ্যাপে দেখা যাবে এই জনপ্রিয় রিয়েলিটি শো।

জানা গেছে, ছয় সপ্তাহ শোটি ওটিটিতে চলবে। তারপর টেলিভিশনে ফিরবে। আর ‘বিগ বস’ ওটিটি পর্বে থাকছে ‘জনতা ফ্যাক্টর’। তার মানে, যে কেউ এই প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবেন।

বিগ বস এর সঞ্চালক সালমান খান
ইনস্টাগ্রাম

সঞ্চালনায় সালমান খান কি থাকছেন? আপাতত না। তবে কে? এ নিয়েই জোর গুঞ্জন। ভুট–এর পক্ষ থেকে তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে যে প্রোমো শেয়ার করা হয়েছে সেখানে সালমান খান নিজেই জানিয়েছেন, ‘বিগ বস ১৫’ নিয়ে টিভিতে থাকবেন না তিনি।

সিদ্ধার্থ শুক্লা
ইনস্টাগ্রাম
শেহনাজ গিল
ইনস্টাগ্রাম

তার মানে, ওটিটি পর্ব সঞ্চালক হিসেবে থাকছেন না সালমান খান। এই ছয় সপ্তাহ তাহলে কে সঞ্চালনা করবেন? ভুট–এর অফিশিয়াল টুইটার হ্যান্ডেল থেকে একটি টুইটে বলা হয়েছে, ‘আন্দাজ করুন কারা হতে পারে এই জুটি। আপনাদের বলার জন্য আমরা মুখিয়ে আছি।’ টুইটে জুড়ে দেওয়া হয়েছে সিডনাজ হ্যাশট্যাগ। এখান থেকেই অনুমান করা হচ্ছে, সঞ্চালনায় এবার জুটি দেখা যাবে। আর সেই জুটি হলো সিডনাজ, অর্থাৎ সিদ্ধার্থ শুক্লা ও শেহনাজ গিল।