বিগ বি'র প্রিয় ওয়াহিদা রেহমান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিনি নিজে কোটি মানুষের প্রিয় তালিকায় আছেন। আর তাঁর তালিকায় প্রিয় মানুষটি হলেন ওয়াহিদা রেহমান। তিনি বলেন, যখন থেকে সিনেমা দেখা শুরু করেছি, তখন থেকেই আমার প্রিয় অভিনেত্রী ওয়াহিদা রেহমান। ব্লগে বললেন অমিতাভ বচ্চন।

৭২ বছরের এই কিংবদন্তী কভি কভি, ত্রিশূলসহ বেশ কয়েকটি ছবিতে ওয়াহিদার সঙ্গে অভিনয় করেছেন। তিনি ব্লগে জানিয়েছেন, বছর ৭৭-এর ওয়াহিদা, একেবারে শিশুসুলভ, দুষ্টু বুদ্ধি মাথায় গিজগিজ করছে। সবসময়ই ঠাট্টার পরিবেশ পছন্দ তাঁর। ৪৫ বছর আগে যখন তাঁর সঙ্গে প্রথম পরিচয় হয়েছিল, তখন থেকেই একইরকম রয়েছেন তিনি।
জানা গেছে, একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে রেহমানের সঙ্গে দেখা হয় অমিতাভের। রেহমানের সঙ্গে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি। তিনি লিখেছেন, কিছু সময় প্রিয় মানুষটির সঙ্গে কাটালাম!