বিচ্ছেদের পর প্রথম জনসমক্ষে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাঞ্জেলিনা জোলির বিচ্ছেদের আবেদনের পর আর জনসমক্ষে আসেননি ব্র্যাড পিট। এই প্রথম মঙ্গলবার একটি ছবির প্রদর্শনীতে হাজির হয়েছিলেন পিট।
বিচ্ছেদের নোটিশ, এফবিআইয়ের জিজ্ঞাসাবাদ, সন্তানদের থেকে দূরে থাকা—সব মিলিয়ে সময়টা একেবারেই ভালো যাচ্ছে না পিটের। তাই হয়তো এই কয়েক দিন নিজেকে আড়ালে রেখেছিলেন। কিন্তু মঙ্গলবার ‘মুনলাইট’ ছবির প্রদর্শনীতে উপস্থিত হলেন এই হলিউড অভিনেতা। পিট এই ছবিটির সহপ্রযোজক।
গতকাল খুব অল্প কয়েকজনকে নিয়ে ‘মুনলাইট’-এর প্রদর্শনী হয়। সেখানে হাজির হয়েছিলেন পিটের দীর্ঘদিনের বন্ধু অভিনেত্রী জুলিয়া রবার্টস।
আজ বুধবার ব্র্যাড পিট অভিনীত ছবি ‘অ্যালাইড’-এর উদ্বোধনী প্রদর্শনী হওয়ার কথা। ধারণা করা হচ্ছে, এ অনুষ্ঠানেও অংশ নেবেন পিট। পিপল