বিদ্যার ডেঙ্গু জ্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদ্যা বালন
বিদ্যা বালন

মাত্রই যুক্তরাষ্ট্র থেকে ফিরেছেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালন। সেখানে তিনি গিয়েছিলেন ‘কাহানি টু’ ছবির শুটিং করতে। মুম্বাই ফিরেই বিদ্যার ডেঙ্গু জ্বর হয়েছে। চিকিৎসক তাঁকে ১০-১৫ দিন বিশ্রামে থাকতে বলেছেন।
‘কাহানি টু’-এর পাশাপাশি সৃজিত মুখার্জির ‘বেগমজান’ ছবিতেও কাজ করছেন বিদ্যা। এটি বাংলা ছবি ‘রাজকাহিনি’র হিন্দি সংস্করণ। ছবির মূল চরিত্র বেগমজান হয়ে অভিনয় করেছেন বিদ্যা।
৩৮ বছর বয়সী এই অভিনেত্রীকে শেষ দেখা গিয়েছিল এমরান হাশমির বিপরীতে, ‘হামারি আধুরি কাহানি’ ছবিতে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস