বিদ্যার ভয় নিরাপত্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদ্যা বালান
বিদ্যা বালান

নিরাপত্তাহীনতা প্রতিটি মানুষকেই জড়িয়ে রাখে। প্রতিটি মানুষই তা অনুভব করে।—কথাগুলো বলেছেন বিদ্যা বালান। ব​লিউডের তিনটি অন্ধকার দিক নিয়ে কথা বলতে বলায় বিদ্যা প্রথম​ অন্ধকার দিকটিকে নিরাপত্তাহীনতা বলে জানান। আর দুটি অন্ধকার দিক হলো, শুটিং শেষের স্টুডিও ও মধ্যরাতের পর শুরু হওয়া পার্টি।

সুকন্যা ভেঙ্কাটারাঘবনের লেখা ‘ডার্ক থিংস’ উপন্যাসের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসে বিদ্যা এ কথাগুলো বলেন।

বইয়ের প্রকাশনা উৎ​সবে এসেছেন, নিজে কি কোনো বই লিখবেন? বিদ্যার প্রতি এ ধরনের একটি প্রশ্ন ছিল। বিদ্যা শুরুতেই ‘না’ করে দিলেন। ‘আমি কিছু লিখব বলে মনে হয় না। সৃজনশীল ভাবনা আমার নেই, আমি আসলে লিখতে পারব না।’ বললেন বিদ্যা বালান।

খুব শিগগিরই সুজয় ঘোষ প্রযোজিত ও রিভু দাশগুপ্তের পরিচালনায় ‘তিন’ নামের একটি ছবিতে পুলিশের একটি বিশেষ চরিত্রে বিদ্যা বালানকে দেখা যাবে। এ ছবিতে আরও অভিনয় করবেন মেগা স্টার অমিতাভ বচ্চন ও নাওয়াজউদ্দিন সিদ্দিকী। টাইমস অব ইন্ডিয়া