জাতিসংঘের প্রধান কার্যালয়ে 'পিঙ্ক'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিঙ্ক ছবির পোস্টার
পিঙ্ক ছবির পোস্টার

অমিতাভ বচ্চন অভিনীত পিঙ্কসিনেমাটি সমালোচক থেকে শুরু করে সাধারণ দর্শক—সবারই মন জুগিয়েছে। সমসাময়িক বিষয়ের সঙ্গে ভীষণ প্রাসঙ্গিক এই ছবিটি কিছুদিন আগে ভারতের পুলিশকে দেখানো হয়েছিল। শুধু বিনোদনের জন্য নয়, পুলিশ যেন এটি দেখে কিছু শিক্ষা নিতে পারে, সেই উদ্দেশ্যেই তাদের পিঙ্ক দেখানোর উদ্যোগ নেওয়া হয়। এবার এই ছবির মুকুটে যুক্ত হলো আরও একটি পালক। জাতিসংঘের প্রধান কার্যালয়ে এই ছবিটি প্রদর্শিত হবে বলে জানা গেছে।
গণমাধ্যমের কাছে অমিতাভই এই খবরটি প্রথম প্রকাশ করেন। তিনি বলেন, নিউইয়র্কে জাতিসংঘের প্রধান কার্যালয়ে পিঙ্ক দেখানো হবে। আর এটি দেখানোর উদ্যোগ নিয়েছেন জাতিসংঘের সহকারী সেক্রেটারি জেনারেল। বলিউড হাঙ্গামা।