বিপাকে শর্মিলা-সাইফ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনী আচরণবিধি ভাঙায় প্রখ্যাত বলিউড তারকা শর্মিলা ঠাকুর এবং তাঁর ছেলে অভিনেতা সাইফ আলী খানকে গত শনিবার নোটিশ পাঠিয়েছে ভারতের নির্বাচন কমিশন।
অভিনেতা সাইফ আলী খান বলিউড তারকা করিনা কাপুরকে বিয়ে করেন ২০১২ সালের ১৬ অক্টোবর। তাঁদের বিবাহবার্ষিকী উপলক্ষে শর্মিলা ঠাকুর গত শুক্রবার হরিয়ানা রাজ্যের গুরুগাঁওয়ের পতৌদি প্রাসাদে এক অনুষ্ঠানের আয়োজন করেন। এ উপলক্ষে আয়োজন করা হয় পার্টিরও। লাউড স্পিকার বাজিয়ে এই অনুষ্ঠানে প্রচুর হইহুল্লোড়ও হয়।
কিন্তু হরিয়ানা রাজ্যের বিধানসভা নির্বাচনের কারণে এখানে বলবৎ ছিল নির্বাচনী আচরণবিধি। নির্বাচনী আচরণবিধিতে নিষিদ্ধ ছিল লাউড স্পিকার ব্যবহারও।
পতৌদি পরিবার ওই অনুষ্ঠানের জন্য আগাম কোনো অনুমতি না নিয়ে তাদের বাসভবনে আয়োজন করে অনুষ্ঠানের। এরপর নোটিশ পাঠানো হয় শর্মিলা ঠাকুর ও সাইফ আলী খানকে।