বিপাশার অনামিকায় বিয়ের আংটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করন-বিপাশার বিয়ে ৩০ এপ্রিল
করন-বিপাশার বিয়ে ৩০ এপ্রিল

অবশেষে ‘বং বিউটি’ বিপাশা বসুর অনামিকায় উঠেছে বিয়ের আংটি। করন সিং গ্রোভারের সঙ্গে বিপাশার বিয়ের দিনক্ষণও চূড়ান্ত। বিয়ে হচ্ছে ৩০ এপ্রিল। এই বিয়ের আনুষ্ঠানিকতায়, আয়োজনে থাকবে ষোলো আনা বাঙালিয়ানা। আর বিষয়টি করন মেনে নিয়েছেন সানন্দেই।

যা হোক, হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বলিউডের সংবাদমাধ্যমগুলো বিপাশা-করনের বিয়ের দিনক্ষণ জানানোর পাশাপাশি টুকিটাকি, করন-বিপাশার আশপাশের বিষয় নিয়েই এখন সরগরম করে তুলছে চারপাশ।

তবে এসব খবরের মধ্যে বিপাশার অনামিকায় জ্বলজ্বলে হিরের আংটিটি নজর কেড়েছে সবচেয়ে বেশি। হিন্দুস্তান টাইমস লিখেছে, ‘বিপাশার বিয়ের আংটিটি স্বপ্নের মতো’। এ নিয়ে অবশ্য বিপাশার কোনো মন্তব্য মেলেনি।

অবশেষে বিপাশার অনামিকায় ‘বিয়ের আংটি’
অবশেষে বিপাশার অনামিকায় ‘বিয়ের আংটি’



এদিকে বিপাশা-করণ তাঁদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে যৌথভাবে সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা আর ভালোবাসা জানানোর পাশাপাশি ৩০ এপ্রিল তাঁদের বিয়ের খবরটি জানিয়ে ছবি পোস্ট করেছেন।

ইনস্টাগ্রামে এই জুটি জানিয়েছেন, তাঁরা অত্যন্ত আনন্দের সঙ্গে সবাইকে জানাচ্ছেন যে ৩০ এপ্রিল বিয়ে করতে যাচ্ছেন তাঁরা। এ বিয়ে হবে অত্যন্ত ঘরোয়া পরিবেশে। সবার আন্তরিকতা, সহযোগিতা আর ভালোবাসার জন্য বিপাশা-করন যারপরনাই কৃতজ্ঞ। ভবিষ্যতের পথচলায় সবার শুভেচ্ছা আর আশীর্বাদ চেয়েছেন এই জুটি।