বিবাহবিচ্ছেদের ক্ষতিপূরণ ৩৮০ কোটি রুপি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক স্ত্রী সুজানের দাবি মেনে নিয়েছেন বলিউড তারকা হৃতিক রোশন। বিবাহবিচ্ছেদের ক্ষতিপূরণ বাবদ সুজানেকে ৩৮০ কোটি রুপি দিচ্ছেন তিনি।
সুজানের সঙ্গে ১৬ বছরের বৈবাহিক জীবনের ইতি টানছেন হৃতিক। এ বছরের এপ্রিল মাসে হৃতিক ও সুজানে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে বিবাহবিচ্ছেদের জন্য আবেদন করেন মুম্বাইয়ের বান্দ্রার পারিবারিক আদালতে। আগামী ৩০ অক্টোবর এই বিবাহবিচ্ছেদ মামলার শুনানির দিন ধার্য করা হয়। কিন্তু তার আগেই সুজানে ও হৃতিক পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে নিজেদের সমস্যা মিটিয়ে ফেলেছেন। সমঝোতা অনুযায়ী এই দম্পতির দুই শিশুসন্তান হৃহান ও হৃদান থাকবে সুজানের কাছেই। তবে হৃতিক তাদের সঙ্গে দেখা করতে পারবেন।