বিবেকের জন্য জেমস বন্ডের কোচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিবেক ওবেরয়
বিবেক ওবেরয়

নিজের গড়ন বদলাতে হবে বলিউড অভিনেতা বিবেক ওবেরয়কে। সে জন্য মার্কিন মুলুক থেকে আনা হয়েছে প্রশিক্ষক। যেন তেন কেউ নন, রীতিমতো তারকা প্রশিক্ষক। যিনি প্রশিক্ষণ দিয়েছিলেন জেমস বন্ড অভিনেতা ড্যানিয়েল ক্রেগকে।
জানা গেছে, বিবেকের হাতে এখন দুটি ছবি। রাম গোপাল বর্মার ‘রাই’ ও অন্য আরেক পরিচালকের ছবি ‘খেল’। দুটির জন্য দরকার দুই রকম চেহারার বিবেককে। দ্রুততম সময়ে শরীরের গড়ন বদলাতে তাই যুক্তরাষ্ট্র থেকে আনা হয়েছে প্রশিক্ষক অ্যান্থনি পেকোরাকে। হলিউডের ‘ক্যাসিনো রয়্যাল’ ও ‘স্কাইফল’ ছবির জন্য অভিনেতা ড্যানিয়েল ক্রেগকে প্রশিক্ষণ দিয়েছিলেন এই ব্যায়াম প্রশিক্ষক। ইতিমধ্যে তাঁর কাছে প্রশিক্ষণ নিতে শুরু করেছেন বিবেক।

অ্যান্থনির কাছে শরীরচর্চা প্রশিক্ষণের ব্যাপারে বিবেক বলেছেন, ‘আমার কাছে দুটি ছবিই গুরুত্বপূর্ণ। সে জন্য প্রতিদিন দুই ঘণ্টা করে জিম করছি। অ্যান্থনি কাজটি সহজ করে দিয়েছেন। আশা করছি, দর্শকেরা এবার পর্দায় অন্য এক বিবেককে পাবেন।’ টাইমস অব ইন্ডিয়া