বিব্রতকর প্রশ্নে সাংবাদিককে চড় সানি লিওনের!

ভারতের আসার পর থেকেই নানান প্রশ্নের মুখে পড়তে হয়েছে পর্ণ স্টার থেকে বলিউড অভিনেত্রী হওয়া সানি লিওনকে। আবার একটি বিব্রতকর প্রশ্নের কারণে সাংবাদিককে চড় মারলেন সানি। এটা নিয়ে বেশ আলোচনা-সমালোচনা চলছে বলিউডে।
মিডডে খবরে আজ বলা হয়েছে, ‘প্লে হোলি উইথ সানি লিওন’ নামের একটি হোলির অনুষ্ঠানে যোগ দিতে গুজরাটের সুরাটে গিয়েছিলেন ‘জিসম ২’ তারকা সানি লিওন। সেখানেই অনুষ্ঠান শুরুর আগে একটি পাঁচ তারকা হোটেলের করিডোরে এক সাংবাদিক আচমকা প্রশ্ন করে বসেন, ‘আগে আপনি পর্ণ স্টার ছিলেন আর এখন ফিল্ম স্টার। এখন আপনি ‘রাতের অনুষ্ঠানের’ জন্য কত অর্থ নেন?’’ এ প্রশ্ন শুনে বিব্রত সানি নিজেকে সামলে নিয়ে পাল্টা প্রশ্ন করেন, ‘কী বললেন? আর একবার বলুন!’ এরপর ওই সাংবাদিক আরও স্পষ্ট করে প্রশ্ন করেন, ‘রাতের একটি অনুষ্ঠানের জন্য এখন আপনি কত অর্থ নেন?’ নিজেকে আর সংযত রাখতে পারেননি। এমন বিব্রতকর প্রশ্নের জন্য হোটেলের কর্মকর্তা, কর্মচারী ও উপস্থিত সবার সামনে চড় মারেন ওই সাংবাদিককে। সেখান থেকে চলে যান নিজের কক্ষে। তবে এরপর নিজেকে সামলে নিয়ে অনুষ্ঠানে হাজির হন এ সময়ের আলোচিত তারকা সানি।
ওই সাংবাদিকের বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করেননি ‘মাস্তিজাদে’ তারকা। এ ব্যাপারে সানি লিওনের স্বামী ডেনিয়েল ওয়েবার মিড ডে-কে বলেন, ‘ওই সাংবাদিককে যা জবাব দেওয়ার তা সানিই দিয়ে দিয়েছে। আর সেই কারণেই পুলিশকে আর ব্যাপারটি জানানো হয়নি। আয়োজক এবং অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা যেহেতু কলেজ শিক্ষার্থী তাই আমরা চাইনি অনুষ্ঠানটি পণ্ড হয়ে যাক।...তবে এর পর গুজরাটে আসার আগে হাজারোবার ভাববে সানি।’
সানি লিওনের সঙ্গে এমন ঘটনা এবারই যে প্রথম তা নয়। কিছুদিন আগেই একটি টেলিভিশন চ্যানেলের সাক্ষাৎকারে তাঁর অতীত জীবনের প্রসঙ্গ তুলে অনুষ্ঠানের সঞ্চালক বারবার সানিকে ‘পর্ণ কুইন’ বলে সম্বোধনও করে খোঁচা দিয়েছিলেন। তা নিয়ে বিভিন্ন মহলে বেশ তোলপাড় হয়।