বিমানে হলো দেখা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহরুখ খান ও সোনম কাপুর
শাহরুখ খান ও সোনম কাপুর

শাহরুখ খানের অন্ধভক্ত অভিনেত্রী সোনম কাপুর। প্রিয় অভিনেতার সঙ্গে কাজ করার জন্য সোনম এক পায়ে খাঁড়া। কিন্তু ব্যাটে বলে না মেলার কারণে তাঁর সেই ইচ্ছা আজও পূরণ হলো না। অবশ্য বড়পর্দায় তাঁদের এক ফ্রেমে আটকানো না গেলেও সম্প্রতি মোবাইল ক্যামেরার পর্দায় তাঁরা এক হয়েছিলেন। না, কোনো বলিউড পার্টিতে নয়। এই দুই তারকার দেখা হয়েছিল বিমানে। 

গত রাতে বিমানে চেপে কোথাও যাচ্ছিলেন সোনম কাপুর। ফ্লাইটে হঠাৎ দেখা শাহরুখের সঙ্গে। সোনমকে আর পায় কে? নিজে তারকা হলেও তারকা খ্যাতি ভুলে সেই মুহূর্তে তিনি বনে গেলেন শাহরুখের এক সাধারণ ভক্ত। প্রিয় তারকার সঙ্গে একটি সেলফি তুলে ইনস্টাগ্রামে সেই ছবি পোস্ট করেছেন সোনম। সেলফিতে তাঁর অভিব্যক্তি দেখেই বোঝা যাচ্ছে তিনি কী পরিমাণ উচ্ছ্বসিত। ক্যাপশনে এই ‘নিরজা’ তারকা লিখেছেন, ‘দেখুন ফ্লাইটে আমার সঙ্গে কে আছেন।’ ইন্ডিয়ান এক্সপ্রেস।