বিয়ের পর রানীর প্রথম কলকাতা সফর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রানী মুখার্জি
রানী মুখার্জি

বাঙালি বংশোদ্ভূত বলিউডের তারকা অভিনেত্রী রানী মুখার্জি গত ফেব্রুয়ারি মাসে ইতালিতে প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা যশ চোপড়ার ছেলে আদিত্য চোপড়াকে বিয়ে করেন। বিয়ের পর সম্প্রতি প্রথমবারের মতো কলকাতায় যান রানী। তাঁর নতুন ছবি ‘মারদানি’ ।
রানী অভিনীত যশ রাজ ফিল্মসের নতুন ছবি ‘মারদানি’ মুক্তি পাচ্ছে ২২ আগস্ট। এই ছবির শুভ কামনায় রানী পুজো দেন কলকাতার কালীঘাটের কালীমন্দিরে। সে সময় রানী মুখার্জিকে কাছ থেকে একনজর দেখার জন্য কালীঘাটে উপচে পড়া ভিড় লক্ষ করা যায়।
কালীঘাটে উপস্থিত সবাইকে উদ্দেশ করে রানী বলেন, নারী পাচার বিষয়কে কেন্দ্র করে ‘মারদানি’ ছবিটি তৈরি হয়েছে।’ পাশাপাশি তিনি এও বলেন, ‘কন্যাসন্তানদের রক্ষা করুন। আর নারীরা নিজেদের আত্মরক্ষার কৌশল আয়ত্ত করুন।’