বিরল রোগে আক্রান্ত ইরফান খান?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইরফান খান
ইরফান খান

• ইরফান খান টুইটারে লিখেছেন, তিনি নাকি বিরল রোগে আক্রান্ত!
• কিন্তু রোগটা কী, তা তিনি লেখেননি।

বলিউডে বরেণ্য অভিনেতা ইরফান খান টুইটারে লিখেছেন, তিনি নাকি বিরল রোগে আক্রান্ত! কিন্তু রোগটা কী, তা তিনি লেখেননি। ইরফান খান লিখেছেন, ‘মাঝেমধ্যে জীবনে কিছু অপ্রত্যাশিত ধাক্কা যে-কাউকে সজাগ করে দেয়। গত ১৫ দিন আমি এক রহস্যের মধ্য দিয়ে যাচ্ছি। বিরল গল্পের খোঁজ করতে করতে আমি নিজেই বিরল রোগে আক্রান্ত হয়ে যাব, তা কখনো ভাবিনি। তবে আমি হাল ছাড়িনি। লড়াই করে যাব। আশা করছি, এ সময় পরিবার আর বন্ধুরা আমার পাশেই থাকবেন।’

ইরফান আরও লিখেছেন, ‘আমার এই সমস্যা নিয়ে অহেতুক জল্পনা করবেন না। প্রয়োজনীয় সব পরীক্ষা-নিরীক্ষার পর নির্দিষ্টভাবে রোগটির কথা সবাইকে জানাতে পারব।’

ইরফান খানের এই টুইট নিয়ে এরই মধ্যে ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। বিশাল ভরদ্বাজের ‘স্বপ্নাদিদি’ ছবিতে ইরফান খান আর দীপিকা পাড়ুকোনের একসঙ্গে অভিনয় করার কথা ছিল। কিন্তু এখন শোনা যাচ্ছে, ছবির কাজ কয়েক মাস পিছিয়ে দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, ইরফান খানের শারীরিক সমস্যার কারণেই হয়তো ‘স্বপ্নাদিদি’ ছবির কাজ পিছিয়ে দেওয়া হয়েছে।