বিরহের গানে ক্লান্ত উদাস দীপিকা-রণবীর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রণবীর-দীপিকা
রণবীর-দীপিকা

রণবীর কাপুর এবং দীপিকা পাডুকোণের প্রেম ভালোবাসার গল্প, অতঃপর সম্পর্কের ভাঙন, এসব সবারই জানা। রণবীরের সঙ্গে প্রেমের ইতি টানার পর দীপিকার মানসিকভাবে ভেঙে পড়ার বিষয়টিও সবার সামনে এসেছে। এ জুটির আসন্ন ছবি ‘তামাশা’ নিয়েও চলছে নানা রকম আলোচনা। সম্প্রতি এ ছবির একটি বিরহের গান মুক্তি পেয়েছে। এ আর রেহমানের সুরে অলকা ইয়াগনিক এবং অরিজিৎ​ সিংয়ের গাওয়া গানটি অনলাইনে মুক্তি পাওয়ার পর থেকেই ব্যাপক সাড়া পেয়েছে। গানটিতে ছবির ‘তারা’ এবং ‘বেদ’ অর্থাৎ দীপিকা-রণবীরের বিচ্ছেদ দেখানো হয়েছে। পরিচালক ইমতিয়াজ আলী চেয়েছিলেন, দৃশ্যায়নের ক্ষেত্রে গানটি যেন অনেক বেশি আবেগপ্রবণ হয়। এ গানের ভিডিওটি দেখলেই স্পষ্ট বোঝা যাবে পরিচালকের ইচ্ছার শতভাগ পূরণ করেছেন ছবির মূল দুই অভিনয়শিল্পী।
কিন্তু এই গানে রণবীর-দীপিকার অভিনয় এতটাই বাস্তবানুগ আর আবেগে উষ্ণ বলে মনে হয়েছে যে, চাইলে যে কেউই প্রশ্ন তুলতে পারেন, তাহলে কী পুরোনো প্রেম আর বিচ্ছেদের স্মৃতি মনে পড়ার কারণেই এ দুজনের অভিনয় এত সাবলীল!
নিন্দুকেরা যে যাই বলুক, এ গানটিকে পরিপূর্ণভাবে একটি বিরহের গান বানাতে নায়ক-নায়িকা, সুরকার, পরিচালক এবং সংগীত শিল্পী কেউই কোনো কমতি রাখেননি। ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, তিন দিন ধরে এই গানের শুটিং চলার পর নাকি দীপিকা এবং রণবীর ক্লান্ত ও উদাস হয়ে পড়েছিলেন। এই ক্লান্ত ও উদাস হয়ে যাওয়া কী তবে বিরহে? তবে কী পুরোনো প্রেমের স্মৃতি আর বিরহের দিন মনে পড়া​র কারণেই তাঁরা দুজন ক্লান্ত আর উদাস হয়ে পড়েছিলেন। এ প্রসঙ্গে অবশ্য রণবীর-দীপিকা কেউ একটি শব্দও উচ্চারণ করেননি। 

এদিকে, শাক দিয়ে মাছ ঢাকতেই যেনবা এ ছবির ট্রেলার মুক্তির উদ্বোধনী অনুষ্ঠানে রণবীরকে ‘ভাই’ বলে সম্বোধন করেছিলেন দীপিকা।
যা হোক বাস্তবতা হচ্ছে— বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাডুকোণ বর্তমানে প্রেম করছেন রণবীর সিংয়ের সঙ্গে। আর রণবীর কাপুরও দীর্ঘদিন ধরে একই ছাদের নিচে থাকছেন প্রেমিকা ক্যাটরিনা কাইফের সঙ্গে। টাইমস অফ ইন্ডিয়া।