বিরাট-আনুশকার ঝামেলা মেটাচ্ছেন 'লাভগুরু' সালমান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনুশকা,সালমান,বিরাট
আনুশকা,সালমান,বিরাট

‘পার্টনার’ ছবিতে সালমানকে আমরা দেখেছি লাভগুরুর ভূমিকায়। সেখানে গোবিন্দ ও ক্যাটরিনা কাইফের মাঝে মিলন ঘটাতে তাঁর পরামর্শই ওষুধের কাজ করেছিল। এবার বাস্তবেও লাভগুরুর ভূমিকা নিয়েছেন সালমান। খবর পাওয়া গেছে, ক্রিকেট তারকা বিরাট কোহলি এবং বলিউড তারকা আনুশকা শর্মার ভেঙে যাওয়া সম্পর্ক জোড়া লাগাতে নাকি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন সালমান!
জানা গেছে, ‘সুলতান’ ছবিতে আনুশকার সহ–অভিনেতা সালমান খানেরও রয়েছে এই সম্পর্কটা পুনরায় জাগিয়ে তোলার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা। বলিউড লাইফের এক সূত্র জানিয়েছে, সাম্প্রতিক বুদাপেস্ট সফরের সময় সালমান আনুশকাকে বলেছেন ভেঙে যাওয়া সম্পর্কটি নিয়ে কাজ করতে এবং ভালোবাসায় আস্থা না হারাতে। সূত্রটি জানিয়েছে, সালমানকে হরহামেশাই আনুশকার উদ্দেশে এটা বলতে দেখা যেত যে ভালোবাসা একবারই হয়। সত্যিকারের ভালোবাসা খুঁজে পেলে, আমাদের উচিত তা হারিয়ে যেতে না দেওয়া।
বিষয়টা এমন নয় যে বিরাটের সঙ্গে সালমানের সম্পর্কটা খুব মধুর। তাই বিরাটের হয়ে ওকালতি করতে এসেছেন সালমান, এটা ভাবা ভুল হবে। সালমান বরং বিরাটের প্রতি আনুশকার যে টান, তা দেখে মুগ্ধ হয়ে সম্পর্কটা আবার জোড়া লাগানোর উদ্যোগ নিয়েছেন। বলিউড লাইফ