বিরাটকে উৎসাহ দিতে গ্যালারিতে আনুশকা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের ক্রিকেটার বিরাট কোহলি আর বলিউডের অভিনেত্রী আনুশকা শর্মার প্রেম তো এখন সবার মুখে মুখে। আজ ২৬ মার্চ সিডনিতে বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে ভারত। ম্যাচে কোহলিকে উৎসাহ দিতে গ্যালারিতে গেছেন আনুশকা শর্মা। টাইমস অব ইন্ডিয়ার এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
বিরাট আনুশকার সম্পর্ক নিয়ে যাঁদের সংশয় রয়েছে তাঁদের অনেকেই ধারণা করেছিলেন, বিশ্বকাপ আসরে যাবেন না আনুশকা। দেখা হবে না কোহলির সঙ্গে। কিন্তু সবার ধারণা ভুল প্রমাণ করে, তারা ভারতীয় এক রেস্তোরাঁয় খাবারও খেয়েছেন। আর মাঠে কোহলির জন্য গ্যালারি থেকে উৎসাহ দিচ্ছেন আনুশকা।