বিশ্বকবির প্রতি 'বিগ বি'র শ্রদ্ধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অমিতাভ বচ্চন
অমিতাভ বচ্চন

৮ মে ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৫তম জন্মজয়ন্তী। বাংলাদেশ আর ভারতের কলকাতায় নানা আয়োজনে কবিগুরুর জন্মদিন উদ্‌যাপিত হয়। এদিন বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন একটি অলংকারের দোকানের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় আসেন। সেখানে তিনি রবীন্দ্রনাথের প্রতি তাঁর অসীম শ্রদ্ধার কথা প্রকাশ করেন।

‘বিগ বি’র স্ত্রী বলিউড অভিনেত্রী জয়া বচ্চন বাঙালি। ‘কলকাতার জামাই’ অমিতাভ এর আগে রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক বাড়িতে গিয়ে ভারতের জাতীয় সংগীত গেয়ে কবির প্রতি শ্রদ্ধা জানিয়েছিলেন। গতকাল রোববারের অনুষ্ঠানে বলিউডের এই সুপারস্টার সেদিনের কথা স্মরণ করেন। বর্ষীয়ান এই অভিনেতা বলেন, ‘আমি রবীন্দ্রনাথের জন্মদিনে তাঁর বাড়িতে তাঁর লেখা গানটি গেয়ে তাঁকে শ্রদ্ধা জানিয়েছিলাম। সেদিন আমার সঙ্গে স্ত্রী জয়াও ছিলেন।’ দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।