বিড়ালমাতা আলিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলিয়া ভাট
আলিয়া ভাট

এডিকে নিয়ে তাঁর গল্পের শেষ নেই। পারলে লোক ধরে ধরে সবাইকে এডির গল্প শোনান এই অভিনেত্রী। উঠতে-বসতে আলিয়ার সব কাজের সঙ্গী এই বিড়াল। ঘরে অতিথি এলেই হলো। লাফ মেরে সে চড়ে বসবে। খেলতে শুরু করবে তাঁদের আঙুলগুলো নিয়ে। এসব করেই আলিয়ার অতিথিদের অভিবাদন জানায় এডি। আলিয়া বলেন, ‘বাড়িতে আমার বন্ধুবান্ধব এলে রীতিমতো এডির সঙ্গে বসে গল্প করে। একে একে আমাকে নালিশও করে, এডি এটা করছে, এডি সেটা করছে। এডি খাবারের টেবিলে চড়েছে। তখন শাসন করতে হয়। বলতে হয়, এডি, এটা কোরো না, ওটা কোরো না।’

আলিয়া এও যুক্ত করেন, ‘ধরেন, কারও সঙ্গে কথা বলছি। এডি লাফিয়ে উঠবে খাবার টেবিলে। হয়তো হাপুসহুপুস শব্দ শোনা যাবে। বুঝতে হবে এডওয়ার্ড কারও গ্লাসে পানি খাচ্ছে। আমি এত বিব্রত হই যে ওর জন্য লোকের কাছে আমাকে ক্ষমা চাইতে হয়।’

সূত্র: হিন্দুস্তান টাইমস।