বিয়ে করছেন অমৃতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অমৃতা রাও-আনমোল
অমৃতা রাও-আনমোল

বলিউড অভিনেত্রী অমৃতা রাওয়ের ‘বিবাহ’ হয়েছে সেই ২০০৬ সালে। মানে তাঁর অভিনীত এই নামের একটি ছবি মুক্তি পেয়েছিল ওই বছর। তবে এবার সিনেমায় নয়, বাস্তবেই বিবাহ হচ্ছে অমৃতার। পাত্র তাঁর প্রেমিক আনমোল। আনমোল পেশায় একজন আরজে (রেডিও জকি)। সাত বছর ধরে প্রেম করছেন তাঁরা। আজ তাঁদের বিয়ে।

ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই অমৃতা কোনো কথা বলতে নারাজ। তাই তাঁদের প্রেমের বিষয়টাও এত দিন অনেকের কাছেই ছিল অজানা। এই নায়িকার একটি ঘনিষ্ঠ সূত্র জানায়, বিয়ের সিদ্ধান্ত তাঁরা হুট করেই নিয়েছেন। এখন কেবল কাছের কয়েকজন বন্ধু আর পরিবারের ঘনিষ্ঠ লোকদের নিয়ে বিয়ের অনুষ্ঠান করবেন অমৃতা ও আনমোল। কিছুদিন বাদে বড় করে বিবাহোত্তর সংবর্ধনা আয়োজন করা হবে।

এদিকে বলিউডে কানাঘুষা চলছে। বিয়ের কাজটা নাকি কয়েক মাস আগেই তাঁরা গোপনে সেরে ফেলেছিলেন। আর এত দিন নাকি এক ছাদের নিচেই থেকেছেন অমৃতা আর আনমোল। বিয়ে আগে হোক কিংবা আজ, নতুন এই জুটির জন্য শুভকামনা। টাইমস অব ইন্ডিয়া।