বিয়ে করছেন সালমান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সালমান খান
সালমান খান

অনামিকায় বাগদানের আংটির বদলে তিনি যেন গলায় ফাঁসের দড়ি নিতেও রাজি। বিয়েটা তাঁর কাছে যেন স্বাধীন জীবনের আত্মহত্যা। সালমান খানকে ঘিরে এ নিয়ে কম বিয়ের গুঞ্জন ছড়ায়নি। সাল্লু মিয়া বিয়ের পিঁড়িতে বসবেন, এমন পাকা খবরেও সন্দেহ জাগে। খবরটা তাই সত্যি-মিথ্যা দুটিই হতে পারে। বলিউডে গুঞ্জন ছড়িয়েছে, গোপনে নাকি বাগদান সেরে ফেলেছেন সালমান আর লুলিয়া ভানতুর। শিগগিরই বিয়ের পিঁড়িতে বসছেন দুজনে।
রোমানিয়ান টিভি তারকা লুলিয়ার সঙ্গে সালমানের প্রেমের গুঞ্জনটা পুরোনো। তবে এবারের খবরটিকে গুরুত্ব দিতে হচ্ছে অন্য কারণে। এক মাসের বেশি সময় ভারত থেকে নিজ দেশে ফিরে যাওয়া লুলিয়ার মুখপাত্রদেরই একজন রোমানিয়ার রাজধানী বুখারেস্ট থেকে এ খবর ছড়িয়েছেন। তাঁর দাবি, সালমান আর লুলিয়া বাগদান করে ফেলেছেন। বিয়ের দিনক্ষণ নিয়ে চলছে কথা।
আগামী ডিসেম্বরে ৫০ পূর্ণ করতে চলেছেন সালমান। ব্যাচেলর ডিগ্রিটা বোধ হয় এবার বিসর্জনই দিতে চলেছেন খান সাহেব। পিঙ্কভিলা।