বিয়ে কোনো অপরাধ নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কারিনা কাপুর
কারিনা কাপুর

তেত্রিশ বছর কাটল...না, কেউ কথা রাখেনি—এমন অভিযোগ কারিনা কাপুর করছেন না। বরং বলিউডে বিবাহিত নায়িকাদের কদর নেই—এই ধারণাকে ভুল প্রমাণ করে চলেছেন। আগামী মাসে ৩৩ পেরিয়ে ৩৪ পূর্ণ করবেন। ঠিক তার পরের মাসেই দ্বিতীয় বিবাহবার্ষিকী। সুখী দাম্পত্য জীবনের পাশাপাশি সফল ক্যারিয়ার। সব মিলে সুখেই আছেন কারিনা।
সাইফ আলী খানকে বিয়ের পরপরই আমির খানের সঙ্গে তালাশ-এ কাজ করেছেন। যে ছবি বক্স অফিস আর সমালোচক—উভয়ের মন জিতেছে। দাবাং টু-এ আইটেম গানে নেচেছেন। প্রকাশ ঝার সত্যাগ্রহর মতো সিরিয়াস ধাঁচের ছবি করেছেন। এখন আবার রোহিত শেঠির সিংঘাম রিটার্নস-এর বিনোদনে ঠাসা ছবি নিয়ে আসছেন। হাতে আছে সালমানের সঙ্গে নতুন ছবি বাজরঙ্গি বাইজান।
কারিনা বলেন, ‘বিয়ের পর অজয়, সালমানদের মতো তারকার সঙ্গে কাজ করছি। বড় বড় বাজেটের বাণিজ্যিক ছবির প্রস্তাব পাচ্ছি। সব মিলিয়ে আমি খুবই খুশি আর তৃপ্ত। বিয়ে করাটা তো অপরাধ নয়। এর সঙ্গে ক্যারিয়ারের কোনো সম্পর্ক নেই। ভারতীয় ছবি বদলাচ্ছে। এখন আপনি কতটা ভালো অভিনেতা, সেটা আসল। আপনি তরুণ, নাকি বুড়ো, তাতে কিছু যায়-আসে না।’ পিটিআই।