বিয়ে নিয়ে বিপাশার 'বিশেষ' অনুরোধ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিপাশা বসু
বিপাশা বসু

বলিউডের ‘বং বিউটি’খ্যাত তারকা অভিনেত্রী বিপাশা বসু এখন প্রেম করছেন করন সিং গ্রোভারের সঙ্গে। তাঁদের দুজনের এই প্রেমের সম্পর্কটি যে নিশ্চিতভাবেই বিয়েতে গড়াচ্ছে— তা নিয়ে বলিউডের সংবাদমাধ্যমগুলো এক রকম ঘোষণাই দিয়ে ফেলেছে। আর এ বিষয়টির কারণেই বেশ বিব্রত হয়েছেন বিপাশা।

সম্প্রতি এই ‘জিসম’ অভিনেত্রী তাঁর টুইটার অ্যাকাউন্ট থেকে বেশ কয়েকটি টুইট বার্তায় অনুরোধ জানিয়েছেন যে অনুগ্রহ করে তাঁকেই যেন তাঁর বিয়ের ঘোষণাটি দেওয়ার সুযোগ দেওয়া হয়!

মার্চ মাসের ৬ তারিখে বিপাশা বসু তাঁর টুইটার অ্যাকাউন্ট থেকে এক টুইট বার্তায় লিখেছেন, ‘অনুগ্রহ করে বিয়ের বিষয়ে আমার ঘোষণার জন্য একটু অপেক্ষা করুন। যখন আমি ঘোষণা দিতে চাইব অথবা দেব।’ তিনি লিখেছেন, ‘...অনুগ্রহ করে একটু ধৈর্য ধরুন।’

বিপাশা বসু তাঁর আরেকটি টুইট বার্তায় লেখেন, ‘শেষপর্যন্ত এটা আমার জীবন! ধন্যবাদ সবাইকে।’

এদিকে যে কারণে সংবাদমাধ্যমের এত হই চই তার পেছনে রয়েছে বিপাশার হাতের আঙুলে দেখতে পাওয়া একটি নতুন আংটি। অনেকেই বলছেন করনের সঙ্গে আংটিবদলের কাজটি সেরে ফেলেছেন বিপাশা।

যা হোক বিপাশা বসুর আঙুলে এই নতুন আংটিটি দেখার পর থেকেই যে সংবাদমাধ্যমগুলো বিপাশা-করনের বিয়ে নিয়ে নতুন করে খবর প্রকাশ করতে শুরু করেছে সে বিষয়টি আর বলার অপেক্ষা রাখে না। আর ঠিক এর পর পরই বিপাশা বসু তাঁর বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগের খুদে ব্লগসাইট টুইটারে কয়েকটি টুইট বার্তায় জানিয়ে দেন যে সবাই যেন তাঁর বিয়ের ঘোষণাটি অনুগ্রহ করে তাঁকেই দেওয়ার সুযোগটি দেন। পিটিআই।