বিয়েতে কী পরবেন আনুশকা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘অ্যায় দিল হ্যাঁয় মুশকিল’ ছবিতে আনুশকা শর্মার এই বিয়ের পোশাক ও সাজ খুব প্রশংসিত হয়। ২০ কেজি ওজনের লেহেঙ্গাটির নকশা করেন মনীশ মালহোত্রা।
‘অ্যায় দিল হ্যাঁয় মুশকিল’ ছবিতে আনুশকা শর্মার এই বিয়ের পোশাক ও সাজ খুব প্রশংসিত হয়। ২০ কেজি ওজনের লেহেঙ্গাটির নকশা করেন মনীশ মালহোত্রা।

আনুশকা শর্মা যতই লুকোচুরি করুন, এই সপ্তাহে যে তাঁর বিয়ের সানাই বাজতে চলেছে, তা স্পষ্ট। বর-কনে দুজন রাজি। তাঁদের বিয়ে দিতে প্রস্তুত পরিবার ও পুরোহিত। আর কী লাগে? শর্মা আর কোহলি পরিবার এখন ইতালির মিলান শহরে আছে। শোনা যাচ্ছিল, মিলানেই মিলন হবে বিরাট কোহলি-আনুশকা শর্মার। এখন খবর এসেছে, ইতালির তাসকেনিতে একটি ঐতিহ্যবাহী রিসোর্টে বিরাট-আনুশকার বিয়ের আয়োজন করা হচ্ছে। আর নিজের জীবনের এই বিশেষ দিনে আনুশকা পরবেন ভারতের জনপ্রিয় ডিজাইনার সব্যসাচী মুখার্জির নকশা করা পোশাক। ইতালিতে যাওয়ার আগে প্রায় রাতেই সব্যসাচী মুখার্জিকে আনুশকার বাসা থেকে বের হতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে, বিয়ের পোশাক নিয়ে আলোচনা করতেই ডিজাইনারকে বাসায় ডাকতেন আনুশকা। এর আগে বলিউড তারকাদের মধ্যে বিদ্যা বালান, সোহা আলী খান, দিয়া মির্জা, বিপাশা বসু, অসিন, এশা দেওল, অমৃতা পুরি ও সদ্য বিবাহিত সাগরিকা ঘাটগেও সব্যসাচীর নকশা করা পোশাক পরে বিয়ের পিঁড়িতে বসেছেন।

বছর তিনেক আগে ‘হারপাস বাজার’ সাময়িকীকে দেওয়া সাক্ষাৎকারে আনুশকা শর্মা জানিয়েছিলেন, নিজের বিয়ের অনুষ্ঠান তিনি পুরোপুরি ঐতিহ্যবাহী রাখতে চান। আর অনুষ্ঠানটি করতে চান প্রাকৃতিক পরিবেশে। আজকালের মধ্যে ইতালির কোনো আঙুরখেতে এই অভিনেত্রীর বিয়ের সানাই বাজবে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। আর বড় আয়োজনে বিবাহোত্তর সংবর্ধনা হবে মুম্বাইয়ে। বিয়েতে আনুশকা সব্যসাচীর নকশা করা গাউন পরবেন, না লেহেঙ্গা পরবেন, তা এখনো জানা যায়নি।

আনুশকা শর্মা বাস্তবে বউ সাজার আগে দেখে নেওয়া যাক, এর আগে পর্দায় তিনি কতভাবে কনের সাজে হাজির হয়েছেন। টাইমস নাও

‘সুলতান’ ছবির জন্য এভাবেই বউ সেজেছিলেন আনুশকা শর্মা।
‘সুলতান’ ছবির জন্য এভাবেই বউ সেজেছিলেন আনুশকা শর্মা।
‘ব্যান্ড বাজা বরাত’ ছবিতে কনের সাজে আনুশকা। পাশে সাবেক প্রেমিক ও সিনেমার সহশিল্পী রণবীর সিং।
‘ব্যান্ড বাজা বরাত’ ছবিতে কনের সাজে আনুশকা। পাশে সাবেক প্রেমিক ও সিনেমার সহশিল্পী রণবীর সিং।
ব্রাইডাল ফটোশুটের জন্য আনুশকা পরেছিলেন সাদা-বেগুনির সমন্বয়ে তৈরি এই লেহেঙ্গা।
ব্রাইডাল ফটোশুটের জন্য আনুশকা পরেছিলেন সাদা-বেগুনির সমন্বয়ে তৈরি এই লেহেঙ্গা।
সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘ফিল্লৌরি’তে আনুশকা শর্মাকে গাঁয়ের বধূ বেশে দেখা যায়।
সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘ফিল্লৌরি’তে আনুশকা শর্মাকে গাঁয়ের বধূ বেশে দেখা যায়।
প্রথম ছবি ‘রব নে বানা দি জোড়ি’তেই বউ সাজতে হয়েছিল আনুশকাকে। সেই সিনেমায় তাঁর স্বামীর চরিত্রে ছিলেন শাহরুখ খান।
প্রথম ছবি ‘রব নে বানা দি জোড়ি’তেই বউ সাজতে হয়েছিল আনুশকাকে। সেই সিনেমায় তাঁর স্বামীর চরিত্রে ছিলেন শাহরুখ খান।