বিয়েতে সাবেক প্রেমিকারা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আত্মীয়স্বজন আর বন্ধুবান্ধব তো আসবেনই। নায়কের বিয়ে বলে কথা, বাদ যাবে না মিডিয়ার সহকর্মীরাও। তবে অতিথির তালিকায় আছে বিস্ময় জাগানো চার নাম।
আসছে মাসের ৭ তারিখ বলিউড তারকা শহীদ কাপুরের বিয়ে, ১২ তারিখ মুম্বাইয়ে বিবাহোত্তর সংবর্ধনা। সে সময় নববধূ মিরাকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হবে। নতুন জীবনে প্রবেশের লগ্নে সবার আশীর্বাদ চাইতেই এই আয়োজন। অভিনয়জীবনের সঙ্গে জড়িয়ে থাকা প্রায় সবাইকেই নেমন্তন্ন করেছেন শহীদ। তিনি অনুষ্ঠানে সহশিল্পী ও শুভাকাঙ্ক্ষীদের পাশাপাশি নেমন্তন্ন করেছেন সাবেক প্রেমিকাদেরও। অতিথির তালিকায় রয়েছেন কারিনা কাপুর, বিদ্যা বালান, সোনাক্ষী সিনহা ও প্রিয়াঙ্কা চোপড়া। মজার ব্যাপার হলো এই চার নায়িকার সঙ্গেই কোনো না কোনো সময় প্রেম ছিল শহীদের।
বিয়েতে তো আসছেন তাঁরা! এই সাবেকদের কীভাবে গ্রহণ করবেন নববধূ মিরা?