বিয়েবাড়িতে নাচা সেই ভারতীয় কমেডিয়ান ৮৬ কোটি টাকার মালিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বলিউডে যদি পাঁচজন কমেডিয়ানের কথা বলেন, তাঁদের মধ্যে প্রথম দিকেই থাকবেন তিনি। তাঁকে বলা হয় আইকনিক কমেডিয়ান। পর্দায় তাঁর উপস্থিতি হাসতে বাধ্য করে। নায়কদের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করেন। খ্যাতি অর্জনের পরও দীর্ঘ ক্যারিয়ারে তাঁকে সংগ্রাম করতে হয়েছে। যিনি এখনো নিজেকে মনে করেন হিরো নয় জিরো। আজ এই অভিনেতার জন্মদিন।
১ / ১০
তাঁর অভিনয়ের শুরু স্কুলের নাটকে পাঠ করে। এ জন্য প্রায়ই তিনি বাড়িতে ফিরে একাই অনুশীলন করতেন। পরে অনুশীলনের জন্য বিয়েবাড়িতে দরজা বন্ধ করে নাচতেন।
ছবি: ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত
২ / ১০
এই অভিনেতার নাম রাজপাল যাদব। অভিনয়ে তাঁর তিন দশকের ক্যারিয়ার। তিনি মনে করেন, বলিউডের সবচেয়ে সৌভাগ্যবান একজন অভিনেতা
ছবি: ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত
৩ / ১০
অভিনয়ের জন্য ১৯৯৭ সালে রাজপাল মুম্বাইয়ে আসেন। কাজের জন্য দৌড়াতেন নামকরা পরিচালকদের অফিসে। তাঁদের মধ্যে ছিলেন রাম গোপাল ভার্মা, মহেশ ভাট, শ্যাম বেনেগাল, প্রকাশ ঝা প্রমুখ। তিনি রাম গোলাপ ভার্মার অফিসের পাশে এতই ঘুরতেন যে অফিসের দারোয়ান দূর থেকেই তাঁকে চিনতে পারতেন। পরে তিনি রাম গোপাল ভার্মার ১৭টির মতো সিনেমায় অভিনয় করেন
ছবি: ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত
৪ / ১০
একবার এক শুটিংয়ে গিয়ে দেখলেন, খুবই চ্যালেঞ্জিং লোকেশন, প্রচুর ধুলা। পরে তিনি সকালে ঘুম থেকে উঠে নাকের সামনে ধুলা উড়িয়ে পরিবেশের সঙ্গে অভ্যস্ত হতেন। তিনি কোনো দিনই শুটিংয়ে কোনো অভিযোগ করতেন না
ছবি: ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত
৫ / ১০
একটা সময় ছিল, তাঁর ব্যস্ততা এমনই ছিল যে মুম্বাই বিমানবন্দরে নেমে নতুন স্যুটকেস নিয়ে অন্য আরেকটি বিমানে উঠতেন। তাঁর স্ত্রী নতুন স্যুটকেস সাজিয়ে বিমানবন্দরে অপেক্ষা করতেন। যাদব শুধু গায়ের জামাকাপড় ও স্যুটকেস বদল করে আরেক শুটিংয়ে ছুটতেন
ছবি: ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত
৬ / ১০
শুটিংয়ে গিয়ে সহকর্মীদের মধ্যে থ্রি–স্টার হোটেলে থাকার প্রতিযোগিতা দেখতেন। তিনি এসবে মাথা ঘামাতেন না। আদতে প্রথম দিকে এমন সব পরিবেশে থাকতে হয়েছে, যেখানে শুটিংয়ের প্রডাকশন টিম থাকে। শুটিংয়ে থাকা–খাওয়া নিয়ে কখনোই মাথা ঘামাতেন না রাজপাল
ছবি: ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত
৭ / ১০
প্রতিটি দিনকেই তিনি মনে করেন, একটি নতুন দিন। অভিনেতা হিসেবে তিনি প্রতিদিনই জন্ম নেন। একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, মনের মতো শুটিং করে বাসায় ফিরলে সেই রাতে আমি খুশিতে আত্মহারা হয়ে যাই। এটা তাঁর জীবনের সেরা মুহূর্ত
ছবি: ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত
৮ / ১০
‘আমি জীবনে কখনোই নিজেকে হিরো বলি না। কারণ, আমি সত্যিকারের হিরোদের দেখেছি। যিনি বড় ভবনের ওপরে জানালার গ্লাস পরিষ্কার করেন, যিনি পাহাড়ের ওপরে ওঠার নিখুঁত সুড়ঙ্গ তৈরি করেন, এমন অনেকে আছেন— তাঁরাই সত্যিকারের আইনস্টাইন, তাঁরাই সত্যিকারের হিরো, আমি পুরোপুরি জিরো।’ কথাগুলো রাজপালের
ছবি: ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত
৯ / ১০
রাজপাল যাদবের জন্ম ১৯৭১ সালের ১৬ মার্চ। তিনি পড়াশোনা করেছেন ন্যাশনাল স্কুল অব ড্রামা, ভারতেন্দু একাডেমি অব ড্রামাটিক আর্টস ও মহাত্মা জ্যোতিবা ফুলে রোহিলখণ্ড বিশ্ববিদ্যালয়ে থেকে। তাঁর একমাত্র ইচ্ছা ছিল অভিনেতা হওয়া
ছবি: ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত
১০ / ১০
একটি সূত্র থেকে জানা যায়, রাজপালের মোট সম্পদের পরিমাণ ৭৪ কোটি রুপি, যা টাকার পরিমাণে প্রায় ৮৬ কোটি টাকা। তিনি বলিউডের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া কমেডি অভিনেতা। মাসে তাঁর আয় ৩৫ লাখ রুপি, যা ৪০ লাখ টাকার মতো
ছবি: ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত