বিয়ের কার্ড পাঠাচ্ছেন মিরার বাবা-মা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শহিদ-মিরা
শহিদ-মিরা

দিল্লির মেয়ে মিরা রাজপুত। আর মাত্র পাঁচ দিন পর বলিউডের অভিনেতা শহিদ কাপুরের সঙ্গে সাত পাকে বাঁধা পড়বেন। ৭ জুলাই একে অন্যের আজীবনের সঙ্গী হওয়ার অঙ্গীকার করবেন ৩৪ বছর বয়সী শহিদ ও ২১ বছর বয়সী মিরা। এরই মধ্যে মিরার বাবা-মা অনলাইনে বিয়ের কার্ড পাঠাতে শুরু করেছেন তাঁদের আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের।
বিয়ের কার্ডে অতিথিদের কোনো উপহার না নিয়ে বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকার অনুরোধ জানান হয়েছে। আমন্ত্রণপত্রের একপাশে মিরার বাবা-মায়ের নাম লেখা হয়েছে বিক্রমাদিত্য রাজপুত ও বেলা। আরেক পাশে শহিদের বাবা-মায়ের নাম লেখা হয়েছে পঙ্কজ কাপুর ও নীলিমা আজিম।
শহিদ-মিরার বিয়ে হবে গুড়গাঁওয়ের পাঁচতারা হোটেল ওবেরয়তে। তবে সাধারণ আয়োজনে। বিয়ের জমকালো আয়োজনটা হবে ১২ জুলাই। সেদিন মুম্বাইয়ে শহিদ-মিরার বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।