বিয়ের বাদ্যি বাজল বলে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১৫ সালে এক ছবির সেটে নয়নতারা ও ভিগ্নেশের প্রথম দেখা

কয়েক দিন হলো ইনস্টাগ্রামে একটা ছবি পোস্ট করেছেন দক্ষিণি প্রযোজক ভিগ্নেশ শিবান। এক নারীর হাতের ছবি। সেই নারীর হাতের আঙুলে একটা আংটি। ছবির নিচে ক্যাপশন, 'জীবনকে এগিয়ে নিতে আঙুল ধরার চেষ্টা করছি।' এই হাতের মালিক যে দক্ষিণি ছবির 'লেডি সুপারস্টার' নয়নতারা, এই ব্যাপারে ভক্তরা অনেকটাই নিশ্চিত ছিলেন।

২০০৩ সালে মনাসসিনাকরের মাধ্যমে মালয়ালম সিনেমায় পা রাখেন নয়নতারা

ভক্তদের পুরোপুরি নিশ্চিত করেছেন স্বয়ং নয়নতারা। ইনস্টাগ্রামে শেয়ার করা নতুন এক ভিডিওতে প্রেমিক ভিগ্নেশ শিবানের সঙ্গে বিয়ের বিষয় স্পষ্ট করেছেন তিনি। এক টক শোতেও তাঁর বাগদান নিয়ে কথা বলেছেন নয়নতারা।

নয়নতারা

আঙুলের আংটিটি যে বাগদানেরই আংটি, তা নিশ্চিত করে জানিয়েছেন, প্রযোজক ভিগ্নেশের সঙ্গে তাঁর বাগদান হয়ে গেছে। এখন শুধু সাত পাকে বাঁধা পড়ার অপেক্ষা।

ভক্তদের পুরোপুরি নিশ্চিত করেছেন স্বয়ং নয়নতারা

২০১৫ সালে এক ছবির সেটে নয়নতারা ও ভিগ্নেশের প্রথম দেখা। পাঁচ বছরের বেশি সময় ধরে তাঁদের সম্পর্ক। লুকোচুরি নয়, নিজেদের প্রেমের নানা রঙিন মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত শেয়ার করেন নয়নতারা।

ভক্তরাও এ জুটিকে পছন্দ করেছেন। এখন প্রিয় জুটির বিয়ের বাদ্যি শোনার অপেক্ষায় আছেন তাঁরা।

নয়নতারা

২০০৩ সালে মনাসসিনাকরের মাধ্যমে মালয়ালম সিনেমায় পা রাখেন নয়নতারা। আস্তে আস্তে হয়ে ওঠেন দক্ষিণি সিনেমার প্রধান এক নায়িকা। তাঁর ঝুলিতে আছে বিজিল আর রাজা–রানির মতো হিট ছবি। বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছে, নয়নতারার বলিউড অভিষেক হবে। শাহরুখ খানের সঙ্গে তাঁকে দেখা যাবে। ছবিটি পরিচালনা করবেন অ্যাটলি। লুক আর ছবির কারণে হরহামেশাই চর্চায় থাকেন এই দক্ষিণি তারকা।

দক্ষিণি ছবির 'লেডি সুপারস্টার' নয়নতারা