বৃষ্টিতে ধসে গেল 'কলঙ্ক'র সেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরুণ ও আলিয়া
বরুণ ও আলিয়া

একঝাঁক তারকা নিয়ে তৈরি হচ্ছে ‘কলঙ্ক’ ছবিটি। এই ছবিতে আছেন বরুণ-আলিয়া জুটি। এবার টানা বর্ষণে ধসে পড়েছে ‘কলঙ্ক’ ছবির সেট। বৃষ্টি রোমান্টিকতার বদলে বেকায়দায় ফেলে দিল তাঁদের।

ভারতের মুম্বাইয়ের চিত্রাকোট এলাকায় ছবির সেট সাজানো হয়েছিল। গত মঙ্গলবার টানা বর্ষণে ধসে পড়ে সেই সেটের কয়েকটি অংশ। বন্ধ হয়ে যায় শুটিং। ছবির ইউনিটের একজন বলছেন, ‘১৫ দিনের আগে আর শুটিং শুরু করা সম্ভব হবে না।’ কথা ছিল, এই সেটে টানা ২০ দিন চলবে আলিয়া-বরুণের ‘কলঙ্ক’ ছবির শুটিং। আপাতত দুই সপ্তাহের জন্য পরিকল্পনায় ছেদ পড়ল। শুটিংয়ের শুরু থেকেই ঝমেলার মুখে পড়তে থাকে ‘কলঙ্ক’। বরুণ ও আলিয়ার চোটাঘাতের কারণে শুটিং পিছিয়ে যায়। কাজ করতে গিয়ে আহত হন আদিত্য রায় কাপুরও। এবার শুটিংয়ে বৃষ্টির হানায় ভেঙে পড়ল সেট।

১৯৪০ সালের প্রেক্ষাপটে ইতিহাসনির্ভর এই ছবি তারকাময়। ছবিটিতে আরও অভিনয় করছেন মাধুরী দীক্ষিত, সঞ্জয় দত্ত, সোনাক্ষীর মতো তারকারা। আগামী বছর ছবিটি মুক্তি পাওয়ার কথা। হিন্দুস্তান টাইমস।