বেগম জানে গাইবেন আশা ভোসলে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ বছর সিনেমার গানে ফিরেছেন আশা ভোসলে। সোহা আলী খানের ছবিতে কোন গানটি গেয়েছেন তিনি সেটা কিন্তু জানা যায়নি। জানা গেছে আশা ভোসলে গাইবেন সেরকম আরও এক ছবির নাম। বিদ্যা বালান অভিনীত ‘বেগম জান’।
আনু মালিকের সংগীতায়োজনে প্রায় ১০ বছর পর গাইবেন আশা। ছবির গানের অ্যালবামটিতে আশা ছাড়াও থাকছে বলিউডের নামকরা সব শিল্পীদের গান। আছেন সনু নিগম, রাহাত ফতেহ আলী খান, শ্রেয়া ঘোষাল ও আনু কন্যা অমল মালিক। সম্প্রতি সংগীত পরিচালক বলেছেন, আশা ভোসলে তাঁর জন্য গাইবেন, এটা সত্যিই তাঁর জন্য অনেক সম্মানের।
‘বেগম জান’ ছবিটি পরিচালনা করেছেন সৃজিত মুখার্জি। বাংলা ছবি ‘রাজকাহিনী’র হিন্দি সংস্করণ হিসেবে তৈরি হচ্ছে ছবিটি। আগামী বছর ১৭ মার্চ মুক্তি পাবে ছবিটি। বলিউড হাঙ্গামা।