বোনের জন্য 'সব' করবেন ক্যাটরিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইসাবেল কাইফ ও ক্যাটরিনা কাইফ
ইসাবেল কাইফ ও ক্যাটরিনা কাইফ

ব্যাপারটা অনেক আগেই হওয়ার কথা ছিল। ক্যাটরিনা কাইফ তখন সালমান খানের প্রেমিকা। সালমানই কথা দিয়েছিলেন, ‘হলেও হতে পারত’ শ্যালিকার বলিউড অভিষেকের বন্দোবস্ত করে দেবেন। পরে ক্যাটরিনার সঙ্গে সালমানের প্রেমটা টেকেনি। কিন্তু সালমান ঠিকই কথা রাখছেন। অবশেষে ক্যাটরিনার বোন ইসাবেলও রুপালি পর্দার জগতে পা রাখছেন। আর বোনের এই নতুন অধ্যায়ে রোমাঞ্চিত ক্যাটরিনা বলেছেন, বোনের জন্য যা যা করতে হয়, তিনি সবই করবেন।
১৪ বছর বয়স থেকেই মডেলিংয়ের সঙ্গে যুক্ত ইসাবেল কানাডীয় পরিচালক জ্যঁ ফ্রাঁসোয়া পলিওতের ড. ক্যাবিতে অভিনয় করবেন। ছবিটির যৌথ প্রযোজকদের একজন সালমান।
বয়সে ইসাবেলের চেয়ে তিন বছরের বড় ক্যাটরিনা বলেছেন, ‘ও এখন লস অ্যাঞ্জেলেসে আছে। কিন্তু ও যদি বলিউডে কাজ করতে চায়, আমি তো আছি। ওকে সাহায্য করার জন্য আমি সবকিছুই করব।’ পিটিআই।