বোহিমিয়ান অমিতাভ বচ্চন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অমিতাভ বচ্চন
অমিতাভ বচ্চন

মাথায় জট পাঁকানো চুল, শান দেওয়া গোঁফ, গলায় আর হাতে গয়না—সব কিছু মিলিয়ে পুরোদস্তর বোহিমিয়ানের বেশে হাজির হলেন অভিতাভ বচ্চন। এর আগে এমন বেশে তাঁকে দেখা যায়নি। অমিতাভ গাড়ি থেকে নামতেই আলোকচিত্রীরা ফটাফট কিছু ছবি তুলে নিলেন। আসলে একটি বিজ্ঞাপনচিত্রে অংশ নেওয়ার জন্যই বোহিমিয়ান সাজতে হয়েছে তাঁকে।


সম্প্রতি টাটা স্কাই-এর একটি বিজ্ঞাপনে অভিনয় করেছেন ‘বলিউড শাহেনশাহ’ অমিতাভ বচ্চন। খুব শিগগিরই ভারতীয় চ্যানেলগুলোতে এই বিজ্ঞাপন প্রচারিত হবে। এর আগেও টাটা স্কাইয়ের বিজ্ঞাপনে তাঁকে দেখা গিয়েছে।

এই শুক্রবার মুক্তি পেয়েছে অমিতাভ অভিনীত ‘পিংক’। অনিরুদ্ধ রায় চৌধুরী পরিচালিত এই ছবিটি এখন প্রশংসার বন্যায় ভেসে যাচ্ছে। এখানে আইনজীবীর চরিত্রে অমিতাভের অভিনয়ও প্রশংসিত হয়েছে। বলিউড বাবল।