ব্যাং ব্যাংয়ের ব্যাং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘বিগ ব্যাং’ ছবির দৃশ্যে হৃতিক ও ক্যাটরিনা
‘বিগ ব্যাং’ ছবির দৃশ্যে হৃতিক ও ক্যাটরিনা

‘বিগ ব্যাং’, মানে মহা বিস্ফোরণ দিয়েই হয়তো যাত্রা শুরু করতে যাচ্ছে হৃতিক রোশন ও ক্যাটরিনা কাইফের নতুন ছবি ব্যাং ব্যাং। ছবিটার এক মিনিটের একটা ছোট্ট ‘টিজার’ ছাড়া হয়েছিল ইউটিউবে। ২৪ ঘণ্টার মধ্যে সেই টিজার দেখা হয়েছে ২৩ লাখেরও বেশিবার। এত কম সময়ে এত বেশিবার বলিউডের আর কোনো টিজার দেখা হয়নি বলেই দাবি করা হচ্ছে। ভক্তদের এই ভালোবাসায় রীতিমতো আপ্লুত হৃতিক ও ক্যাটরিনা।
হৃতিক বলেন, ‘আমি খুবই খুশি এই ভেবে যে দর্শকদের আমরা ৫৮ সেকেন্ডের একটা আনন্দ উপহার দিতে পেরেছি। তাদের প্রতি আমার কৃতজ্ঞতা।’
ক্যাটরিনা বলেন, ‘এই টিজারে মানুষের এমন সাড়া দেখে আমি উচ্ছ্বাসে ভেসে যাচ্ছি।’ আইএএনএস।