ব্যাংককে নয়নতারার হানিমুনের ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১০
গত ৯ জুলাই দক্ষিণ ভারতের অভিনেত্রী নয়নতারা ও সেখানকার চলচ্চিত্রকার বিগনেশ শিবান বিয়ের পিঁড়িতে বসেন। সব আনুষ্ঠানিকতা শেষ করে গত সপ্তাহে তাঁরা হানিমুনে আসেন
ছবি: ইনস্টাগ্রাম
২ / ১০
এই দুই তারকার পছন্দের জায়গার একটি থাইল্যান্ডের ব্যাংকক। তাই এ দেশকেই হানিমুনের জন্য বেছে নেন তাঁরা
ছবি: ইনস্টাগ্রাম
৩ / ১০
হানিমুনে একসঙ্গে সময় কাটানোর প্রথম ছবি পোস্ট করে শিবান লিখেন, ‘থাইল্যান্ডে আমার ভালোবাসার সঙ্গে।’
ছবি: ইনস্টাগ্রাম
৪ / ১০
হানিমুনের ছবিটি প্রকাশ করে নয়নতারা ইনস্টাগ্রামে লিখেছেন, ‘সীমাহীন ভালোবাসা’।
ছবি: ইনস্টাগ্রাম
৫ / ১০
ছবিটির ফ্রেমবন্দী করেছেন শিবান। তিনি ছবিটি প্রকাশ করে লিখেছেন, ‘সে (নয়নতারা) আমার ছবি তুলছে। আমি তার ছবি তুলছি।’
ছবি: ইনস্টাগ্রাম
৬ / ১০
হঠাৎ করেই যে হানিমুনে আসা, সেটা জানালেন শিবান। তিনি ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘একদমই অল্প সময়ের পরিকল্পনায় আমরা হানিমুনে এসেছি। হানিমুনে এসে আমরা অভিভূত। এই সময় হোটেল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, এখানে এসে বাড়ির মতোই অনুভব করেছি। সুন্দর পরিবেশ।’
ছবি: ইনস্টাগ্রাম
৭ / ১০
চেন্নাইতে তাঁরা বিয়ে করেন। ইউরোপে তাঁদের হানিমুনের কথা শোনা গেলেও আপাতত ব্যস্ততার কারণে ব্যাংককেই সারতে হয়। তবে ব্যস্ততা শেষ হলে আবার অবসর সময় কাটাবেন তাঁরা
ছবি: ইনস্টাগ্রাম
৮ / ১০
অভিনেত্রী নয়নতারার সঙ্গে চলচ্চিত্রকার বিগনেশ শিবানের প্রেম প্রায় অর্ধযুগের
ছবি: ইনস্টাগ্রাম
৯ / ১০
এদিকে দ্রুত হানিমুন শেষ করেই নয়নতারা যোগ দিয়েছেন সিনেমার শুটিংয়ে। শাহরুখ খানের সঙ্গে প্রথমবার ‘জোয়ান’ সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন এই দক্ষিণী তারকা। এ যেন হানিমুন থেকেই শুটিংয়ে নয়নতারা
ছবি: ইনস্টাগ্রাম
১০ / ১০
২০১৫ সালে ‘নানুম রাউডি ধান’ সিনেমার শুটিং সেটে দুজনের প্রেমের যাত্রা শুরু হয়। সেই প্রেমের সমাপ্তি ঘটিয়ে বিয়ে করেন। দুজনই আনুষ্ঠানিকতা শেষে হানিমুনের পর কাজে ফিরেছেন
ছবি: ইনস্টাগ্রাম