ব্যাঞ্জোবাদক রিতেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিতেশ দেশমুখ
রিতেশ দেশমুখ

ঘরে বসে বসে ব্যাঞ্জো বাজাতে হয়েছে রিতেশকে। তাতে ঘাম ছুটে গেছে তাঁর। আয়ত্ত করতে হয়েছে ব্যাঞ্জো বাজিয়ের অভিব্যক্তি। যেমন করে দুলে দুলে যন্ত্রটা বাজাতে হয়, ‘ব্যাঞ্জো’ ছবিতে সেটাই করতে হয়েছে তাঁকে। সেসব ফুটিয়ে তুলতে বাদকের অভিনয় নকল করতে বেশ বেগ পেতে হয়েছে বলিউড অভিনেতা রিতেশ দেশমুখকে।

রিতেশের পরবর্তী ছবি ‘ব্যাঞ্জো’। গত সন্ধ্যায় উন্মোচন করা হল ছবির ট্রেলার। সেই অনুষ্ঠানেই এ নিয়ে বলছিলেন অভিনেতা। ‘আমার অনেক বন্ধু ব্যাঞ্জো বাজায়। গণেশ উৎসবে আমরা একসঙ্গে নাচগান করি। ফলে ব্যাঞ্জো বাদকদের জানা–বোঝা আমার জন্য কোনো ব্যাপার নয়। কিন্তু ঘরে যে পরিমাণ চর্চা করতে হয়েছে, সেটা ভীষণ কষ্টকর ছিল। ছবিটি পরিচালনা করেছেন মারাঠি চলচ্চিত্র নির্মাতা রাভি যাদব। রিতেশ জানিয়েছেন, পরিচালকের গবেষণা তাঁর অনেক কাজে লেগেছে। তিনি বলেন, ‘পরিচালক বেশ কজন ব্যাঞ্জো বাদকের ভিডিও আমাকে পাঠিয়েছেন। তিনি কয়েকজন বাদকের সাক্ষাৎকারও নিয়েছেন। তাঁদের কথা বলার ধরনগুলো আমাকে দেখিয়েছেন। আমরা একত্রে বসে সেসব দেখেছি, আলোচনা করেছি, চর্চাও করেছি।’
‘রকস্টার’-এর সঙ্গে তুলনা করতে বললে রিতেশ বলেন, ‘আমি নিজে রণবীর কাপুরের ভক্ত। তাঁর কাজ আমার বিশেষভাবে পছন্দ। তাঁর কাজের সঙ্গে তুলনা করাটা ভালো দেখায় না। ছবিটি আপনারা দেখলেই বুঝবেন, এই দুটি ছবি ও চরিত্র একেবারেই আলাদা। দুটির মধ্যে সামঞ্জস্য টানা ঠিক নয়। শাহরুখ খানের রোমান্টিক চরিত্রে অভিনয়ের সঙ্গে কি রণবীর কাপুরের রোমান্টিক চরিত্রে অভিনয়কে মেলানো ঠিক হবে?’
‘ব্যাঞ্জো’ ছবিতে আরও অভিনয় করেছেন নার্গিস ফাখরি। তিনি নিউইয়র্ক থেকে আসা একজন ডিস্ক জকি, যিনি প্রতিযোগিতার মাধ্যমে স্থানীয় মেধাবীদের খুঁজে বের করতে মুম্বাই আসেন। ‘ব্যাঞ্জো’ ছবিটি মুক্তি পাবে ২৩ সেপ্টেম্বর। ইন্ডিয়ান এক্সপ্রেস