ব্রহ্মপুত্র নদ নিয়ে 'বিগ বি'র গান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন তাঁর নিজের অভিনীত বেশ কয়েকটি ছবিতে গান গেয়েছেন। অন্য ছবির জন্যও প্লেব্যাক করেছেন এই তারকা। সম্প্রতি তিনি গায়ক পাপনের সঙ্গে ব্রহ্মপুত্র নদকে নিয়ে একটি গান গেয়েছেন।
‘বিগ বি’ তাঁর ব্যক্তিগত ব্লগে এ কথা জানিয়েছেন। প্রয়াত গায়ক ও সংগীত পরিচালক আদেশ শ্রীবাস্তবের স্টুডিওতে এই গানটি রেকর্ড করেন তিনি। ব্লগে অমিতাভ এই সংগীত পরিচালককে স্মরণ করেও কিছু কথা লিখেছেন।
ব্রহ্মপুত্র নদ নিয়ে লেখা এই গানটি কোনো সিনেমার জন্য নাকি একক সংগীত তা এখনো জানা যায়নি। মুম্বাই মিরর