ব্র্যাডলি-ইরিনা গুঞ্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্র্যাডলি কুপার
ব্র্যাডলি কুপার
ইরিনা শায়াক
ইরিনা শায়াক

‘একলা চলো রে’ নীতিতে বোধ হয় বিশ্বাসী নন ইরিনা শায়াক। খুব বেশি দিন একা থাকাটা তাঁর ধাতে নেই। পর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্টিয়ান রোনালদোর সঙ্গে দীর্ঘ পাঁচ বছরের প্রেমের সম্পর্ক চুকেবুকে গেছে এই তো সেদিন, এ বছর জানুয়ারি মাসে। এপ্রিল মাস থেকেই শোনা যাচ্ছে তাঁকে নিয়ে নতুন গুজব। হলিউডে কানাকানি, রাশিয়ান এই মডেল-অভিনেত্রী এখন প্রেম করছেন অভিনেতা ব্র্যাডলি কুপারের সঙ্গে। গত মাস থেকেই নিয়মিত তাঁদের একসঙ্গে দেখা যাচ্ছে। গত সোমবার লন্ডনের রাস্তায় একে অপরকে চুমু খাওয়ার সময় পাপারাজ্জির ক্যামেরায় ধরা পড়েছেন দুজন। এখনো পাকা খবর পাওয়া না গেলেও বিভিন্ন অনুষ্ঠান-আমন্ত্রণে একসঙ্গে হাজির হচ্ছেন এই সম্ভাব্য জুটি।
ডেইলি মেইল।