বয়সের ছাপ নিয়ে যা ভাবছেন প্রিয়াঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রিয়াঙ্কা চোপড়া
টুইটার

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই নানাভাবে ট্রলের শিকার হন বলিউড–হলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া। ৩৮ বছর বয়সী এই অভিনেত্রীর ফ্যাশন ট্রেন্ড নিয়ে নেট দুনিয়ায় রীতিমতো আলোচনা হয়। তাঁকে নিয়ে নানা রকম ‘মিম’ও বানানো হয়। এসব নিয়ে এবার বলিউডের ‘দেশি গার্ল’ মুখ খুলেছেন। ভারতীয় এক শীর্ষ পোর্টালকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ নিয়ে বেশ খোলামেলা কথা বলেছেন।

প্রিয়াঙ্কা চোপড়া
ছবি: প্রিয়াঙ্কার ইনস্টাগ্রাম হ্যান্ডল

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সবার শরীরেই নানা পরিবর্তন আসে। বয়সের কাছে শরীর একসময় হার মানে। আর এ চিরন্তন সত্যকে মেনে নিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। তিনিও মনে করেন, ১০ বছর আগে যে রকম শরীর ছিল, এখন তা আর নেই তাঁর। এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা বলেছেন, ‘বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমার শরীরেও অনেক পরিবর্তন এসেছে। আর আমি একদম মিথ্যে বলছি না যে এসব আমাকে অতটা প্রভাবিত করে না। এটা তো চিরসত্য, সবারই এটা হয়। এই শারীরিক পরিবর্তন আমাকে মেনে নিতে হবে। ১০ বছর আগে আমি যেমন ছিলাম, এখন আমার শরীর তেমন নেই।’

নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়া
ছবি: ফেসবুক থেকে

তিনি আরও বলেন, ‘সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, এই শারীরিক পরিবর্তনকে আপনি কীভাবে দেখছেন। আপনি কতটা গ্রহণ করতে পারছেন। আপনি কী রকম আচরণ করছেন। এসবের মাধ্যমে আপনার আত্মবিশ্বাস কতখানি, তা প্রমাণ হয়ে যায়। সত্যি বলতে, শরীরের এই বদল যখন আমার মনকে একটু–আধটু প্রভাবিত করে, তখন আমি অন্য কাজে মনোনিবেশ করি। নিজেকে সৃষ্টিশীল নানা কাজে ডুবিয়ে রাখার চেষ্টা করি, যা আমায় আনন্দ দেয়।’

নিজের লেখা বই হাতে প্রিয়াঙ্কা চোপড়া
ইনস্টাগ্রাম

প্রিয়াঙ্কাকে সম্প্রতি দেখা গেছে ‘দ্য হোয়াইট টাইগার’ ছবিতে। তাঁর ঝুলিতে রয়েছে বেশ কিছু হলিউড ছবির প্রস্তাব। করোনাকালে স্বামী নিক জোনাসের সঙ্গে দারুণ সময় কাটিয়েছেন তিনি। তাঁদের সুন্দর সব মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই দেখা যায়। এরই মধ্যে প্রিয়াঙ্কা ‘টেক্সট ফর ইউ’–এর শুটিং করেছেন। করোনাকালেই তিনি নিজের আত্মজীবনী ‘আনফিনিশড’ প্রকাশ করেছেন। এ ছাড়া প্রিয়াঙ্কা ওয়েব সিরিজ ‘সিটডেল’–এ কাজ করছেন।