ভক্তকে আলিঙ্গন করে সমালোচিত শ্রদ্ধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রদ্ধা কাপুর
শ্রদ্ধা কাপুর

আজ মুক্তি পাচ্ছে শ্রদ্ধা কাপুর অভিনীত ছবি রক অন টু। এই ছবির প্রচারের জন্য সম্প্রতি একটি টেলিভিশন অনুষ্ঠানে হাজির হয়েছিলেন শ্রদ্ধা ও ফারহান আখতার। সেই অনুষ্ঠানেই নিজের এক পাগল ভক্তের সঙ্গে দেখা হয়ে যায় শ্রদ্ধার। এর আগেও নাকি সেই ছেলে ১৬ বার এই নায়িকার পিছু নিয়েছিলেন। এটা জানার পরও শ্রদ্ধা তাঁকে কাছে ডেকে নিয়ে কথা বলেন ও আলিঙ্গন করেন। শুধু তা-ই নয়, এভাবে সমর্থন করার জন্য তাঁকে ধন্যবাদও জানান। গোপনে পিছু নেওয়া ওই ভক্তকে গণমাধ্যমের সামনে আলিঙ্গন করে বেশ সমালোচনার মুখে পড়েছেন শ্রদ্ধা কাপুর।
বখাটেরা যে কেবল তারকাদেরই পিছু নেয়, তেমন তো নয়। অনেক সাধারণ নারীর পিছু নিয়ে পরে তাঁদের হত্যা পর্যন্ত করা হয়। তাই অনেকেই মনে করছেন, সব অনুষ্ঠানে অনুসরণ করা এমন পাগল ভক্তকে জাতীয় গণমাধ্যমের সামনে সাধুবাদ জানানো শ্রদ্ধার মোটেও ঠিক হয়নি। এতে করে অন্য পাগল ভক্ত বা এর থেকেও ভয়ানক আচরণ যাঁরা করতে পারেন, তাঁদের উসকানি দেওয়া হচ্ছে।
অবশ্য শ্রদ্ধা তাঁর এই আচরণের কী সাফাই দিয়েছেন, তা এখনো জানা যায়নি। বলিউড বাবল।