ভক্তদের সঙ্গে জন্মদিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জন্মদিনে পরিণীতি চোপড়া
জন্মদিনে পরিণীতি চোপড়া

গত শনিবার ঘড়ির কাঁটা রাত ১২টায় পৌঁছাতেই পরিণীতির বাড়িতে দোরঘণ্টি বেজে ওঠে। দরজা খুলে নায়িকা তো অবাক। কারণ, তাঁর জন্মদিন উপলক্ষে কয়েকজন ভক্ত প্রথম প্রহরেই প্রিয় অভিনেত্রীকে শুভেচ্ছা জানাতে হাজির। তাও আবার খালি হাতে নয়; ভক্তরা নিয়ে এসেছিলেন অনেক ফুল, জন্মদিনের কেক ও নানা রকম উপহার।

ভক্তদের আনা উপহারের সামনে পরিণীতি চোপড়া
ভক্তদের আনা উপহারের সামনে পরিণীতি চোপড়া



সদ্য ২৮–এ পা দিলেন এই ‘ইশকজাদে’ তারকা। ভক্তদের এমন ভালোবাসায় তিনি ভীষণ মুগ্ধ। কিছুটা আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন সে সময়। রাতে বাড়িতে আসা ভক্তদের সঙ্গে তিনি কেক কেটে, ছবি তুলে কিছুক্ষণ সময় তাঁদের সঙ্গে পার করেন। এক ভক্ত পরিণীতির জন্য নিয়ে এসেছিলেন ‘পুহ’ কার্টুন চরিত্রের একটি বড় পুতুল। এই কার্টুন চরিত্রটি পরিণীতির খুব প্রিয়।

সামনে এই নায়িকাকে দেখা যাবে ‘মেরি প্যায়ারি বিন্দু’ ছবিতে। এই ছবিতে তাঁর নায়ক হয়েছেন আয়ুষ্মান খুরানা। দ্য টাইমস অব ইন্ডিয়া।