ভক্তের কথা রাখতে গিয়ে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জ্যাকুলিন ফার্নান্দেজ-জন আব্রাহাম
জ্যাকুলিন ফার্নান্দেজ-জন আব্রাহাম

আর কদিন বাদেই মুক্তি পাবে সাজিদ নাদিয়াওয়ালার ছবি ‘ঢিশুম’। এতে অভিনয় করেছেন জন আব্রাহাম, জ্যাকুলিন ফার্নান্দেজ ও বরুণ ধাওয়ান। ছবির প্রচারের জন্য এই ছবির তারকারা এখন ভারতের এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। প্রচারের অংশ হিসেবেই একটি মজার বিপণন পরিকল্পনা করেছে ‘ঢিশুম’ কতৃপক্ষ। আর সেটা হলো, ভক্তরা এই ছবির তারকাদের যা করতে বলবেন, তা-ই তাঁদের করে দেখাতে হবে। নাগপুরে এক ভক্তের দেওয়া চ্যালেঞ্জ গ্রহণ করে এবার বিপাকে পড়েছেন জ্যাকুলিন।
নাগপুরে ছবির প্রচার চালানোর সময় এক ভক্ত জন আব্রাহামকে কাঁধে তোলার চ্যালেঞ্জ ছুড়ে দেন জ্যাকুলিন আর বরুণকে। বরুণ খুব সহজেই ৯৫ কেজির আব্রাহামকে তুলে ফেললেও ঝামেলায় পড়েন জ্যাকুলিন। বিশালদেহী জনকে তিনি কয়েকবার তোলার চেষ্টা করেও ব্যর্থ হন। এরপর থেকে আর পিঠ নাড়াতে পারছিলেন না এই অভিনেত্রী। প্রথম একটু ঘাবড়েই গিয়েছিলেন। কিন্তু চিকিৎসক জানিয়েছেন, এটা তেমন গুরুতর কিছু না। রগে সামান্য টান লেগেছে।
পিঠের চোট সারিয়ে জ্যকুলিন আবার ‘ঢিশুম’-এর প্রচারে অংশ নিয়েছেন। রোহিত ধাওয়ান পরিচালিত এই ছবি মুক্তি পাবে চলতি মাসের ২৯ তারিখে। বলিউড হাঙ্গামা।