ভাগনের জন্য মালদ্বীপে সালমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভাগনে আহিলকে নিয়ে সালমান খান
ভাগনে আহিলকে নিয়ে সালমান খান

সালমান খানের আদরের ভাগনে আহিলের আজ প্রথম জন্মবার্ষিকী। মেয়ে অর্পিতা খান শর্মার একমাত্র সন্তান আহিলের জন্মদিন বেশ জাঁকজমকভাবেই পালন করছে খান পরিবার। পরিবারের সবাই একটি বিমানে চেপে উড়াল দিয়েছেন মালদ্বীপে। সেখানেই পালিত হচ্ছে আহিলের জন্মদিন। কিন্তু মামা সালমানের যে শুটিং চলছে অস্ট্রিয়ায়। তিনি শুটিং বাদ দিয়ে কী করে আসবেন ভাগনের জন্মদিনের পার্টিতে? তবে, সবাইকে অবাক করে দিয়ে সালমান ঠিকই হাজির হয়েছেন ছোট্ট ভাগনের বিশেষ দিনে। 

‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির শুটিং করতে কিছুদিন ধরে অস্ট্রিয়ায় আছেন সালমান। শুটিং থেকে সাময়িক ছুটি নিয়ে সালমান মালদ্বীপে রওনা দেন। টানা ২২ ঘণ্টার পথ অতিক্রম করে সাল্লু মালদ্বীপে উড়াল দেন আহিলের জন্মদিন উদ্‌যাপন করতে। খান পরিবারের বাকি সব সদস্যের সঙ্গে আরবাজ খানের সাবেক স্ত্রী মালাইকা অরোরাকেও এই উদ্‌যাপনে অংশ নিতে দেখা গেছে। উপস্থিত ছিলেন সালমানের কথিত প্রেমিকা ইউলিয়া ভানতুরও। ইন্ডিয়া টুডে।