ভাগ্যবতী, কারণ তিনি 'পদ্মাবতী'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দীপিকা পাড়ুকোন
দীপিকা পাড়ুকোন

হলিউড ছবি ট্রিপল এক্স: দ্য রিটার্ন অব জেন্ডার কেজ-এর প্রচারে দীপিকা এখন বেশ ব্যস্ত হলেও, তিনি কিন্তু পদ্মাবতীর জন্যও নিজেকে প্রস্তুত করছেন। বলিউডে তাঁর পরবর্তী কাজ এটি। এ নিয়ে তৃতীয়বারের মতো নির্মাতা সঞ্জয়লীলা বানসালির সঙ্গে কাজ করতে যাচ্ছেন এই অভিনেত্রী। এবার হতে যাচ্ছেন রানি পদ্মাবতী। ঘুরেফিরে কেবল দীপিকার হাতে গিয়েই কীভাবে পড়ে এমন চ্যালেঞ্জিং চরিত্র? দীপিকা বলেন, ‘খুব ভেবেচিন্তে এমন চরিত্র নির্বাচন করছি, বিষয়টা আসলে তেমন নয়। ভাগ্যক্রমে এ ধরনের চরিত্রে অভিনয়ের প্রস্তাব পাচ্ছি।’
পদ্মাবতী ছবিতে কাজ করা প্রসঙ্গে দীপিকা বলেন, ‘রানি পদ্মিনী বা পদ্মাবতীকে ভারতের সবাই খুব শ্রদ্ধা করেন। এমন একটি চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে আমি গর্বিত। শুধু তা-ই নয়, পদ্মাবতী হতে পেরে নিজেকে খুব ভাগ্যবতীও মনে হচ্ছে আমার। যদিও চরিত্রটি খুব সহজ নয়। সামনের ছয়টি মাস আমার জন্য খুব কঠিন হতে যাচ্ছে।’ শিগগিরই পদ্মাবতীর শুটিং শুরু হবে। এই ছবিতে আরও অভিনয় করছেন রণবীর সিং ও শহীদ কাপুর। হিন্দুস্তান টাইমস।