ভাবী ভাবিতে মুগ্ধতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্যাটরিনা কাইফ ও রণবীর কাপুর। ইনসেটে ঋদ্ধিমা
ক্যাটরিনা কাইফ ও রণবীর কাপুর। ইনসেটে ঋদ্ধিমা

ননদ-ভাবির সম্পর্কটা দুই রকমের হতে পারে। হয় অম্ল, নয়তো মধুর। ক্যাটরিনা কাইফ ভাগ্যবতী। রণবীর কাপুরের পরিবার তাঁকে সাদরেই বরণ করে নিচ্ছে। সেখানে বলিউডি ‘ফ্যামিলি ড্রামা’ হওয়ার সম্ভাবনা কম। হবু শাশুড়ি তাঁকে আগেই ভালোবেসে বরণ করে নিয়েছিলেন। এবার হবু ননদের মুখেও প্রশংসার বৃষ্টি ঝরল। ক্যাটরিনার সবকিছুই যেন ভালো লাগছে ঋদ্ধিমা কাপুর সহিনির।

ঋদ্ধিমা কাপুর
ঋদ্ধিমা কাপুর

ঋদ্ধিমা রণবীরের বোন। ভারতের একটি শীর্ষস্থানীয় দৈনিকের সঙ্গে কথা বলতে গিয়ে সম্প্রতি রণবীরের হবু স্ত্রী নিয়েও মন্তব্য করেছেন ঋদ্ধিমা। জানিয়েছেন, ক্যাটকে তাঁর খুবই ভালো লাগে। তবে এর বেশি কিছু বলতে চাননি এখনই।
রণবীর আর ক্যাটরিনা এখন দারুণ সময় কাটাচ্ছেন। শিগগিরই রণবীর বিয়ের আনুষ্ঠানিক প্রস্তাব নিয়ে ক্যাটরিনার বাসায় যাবেন বলে শোনা যাচ্ছে। টিএনএন।